Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

Siddhant Chaturvedi and Deepika Padukone:দীপিকার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যের আগে ভয় পেয়েছিলেন এই অভিনেতা

Siddhant Chaturvedi and Deepika Padukone
Siddhant Chaturvedi and Deepika Padukone

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অ্যামাজন প্রাইম ভিডিও ওয়েব সিনেমা ‘গেহরেইয়া’ মুক্তির পর প্রশংসিত হয়েছিল। একই সঙ্গে শকুন বাত্রার সিনেমায় দীপিকা পাড়ুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদীর ঘনিষ্ঠ দৃশ্য নিয়েও অন্তর্জালে কম চর্চা হয়নি। এবার দীপিকার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মুখ খুললেন সিদ্ধান্ত। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

‘গেহরেইয়া’ ছবিতে এক প্রতারকের চরিত্রে অভিনয় করেছিলেন সিদ্ধান্ত চতুর্বেদী। প্রেমিকাকে ঠকিয়ে তারই চাচাতো বোনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে সিদ্ধান্তের চরিত্রটি। ২০২২-এর এই ছবি ঘিরে বেশ চর্চা শুরু হয়েছিল। তার অন্যতম কারণ, দীপিকা পাড়ুকোনের সঙ্গে সিদ্ধান্তের বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য। বলিউডের প্রথম সারির অভিনেত্রীর সঙ্গে এমন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা কি খুব সহজ ছিল? সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বললেন সিদ্ধান্ত।

‘গেহরেইয়া’ ছবির এই দিনগুলোতে অভিনয় করতে গিয়ে নাকি বেগ পেতে হয়েছিল সিদ্ধান্তকে। দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের আগে নাকি ভয় পেয়ে গিয়েছিলেন তিনি।

তখন ছবির প্রযোজক করণ জোহর আলাদা করে সিদ্ধান্তকে ডাকেন এবং কিছু পরামর্শ দেন। সিদ্ধান্ত বলেন, ‘করণ ডেকে বললেন, “সমস্যাটা কোথায়?” আমি তখন সবটা খুলে বললাম। তিনি তখন বললেন, “আরে, তুমি একজন পেশাদার অভিনেতা। তাই একজন পেশাদার অভিনেতার মতোই আচরণ করো। এটা তোমার কাজ।”’

অভিনেতার কথায়, ‘আগে ছবিটা দেখুন আর বুঝুন। কিন্তু সবাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মাথা ঘামিয়েছে আর হাসাহাসি করেছে। কেউ কাজটা নিয়ে কিছু বলেননি।’


You might also like!