Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

Shah Rukh Khan:সমস্যা বাড়ছে শাহরুখের, হতে পারে অস্ত্রোপচার! বিদেশে পাড়ি দিলেন বলিউড বাদশা

Shah Rukh Khan
Shah Rukh Khan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃআইপিএল চলাকালীন হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। যদিও অল্প সময়ে হাসপাতালে রাখার পরই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু এবার দেশে নয়, চিকিৎসার জন্য বিদেশে পাড়ি দিতে হল কিং খানকে। চোখের সমস্যায় জেরবার তিনি। 

সর্বভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে চোখের অস্ত্রোপচার করাতে পারেন শাহরুখ খান। সেই জন্য ইতিমধ্যেই আমেরিকা উড়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন তিনি। সূত্রের খবর, সোমবারই মুম্বইয়ের একটি হাসপাতালে চোখের চিকিৎসার জন্য গেছিলেন বাদশা। কিন্তু সেখানে গিয়ে তিনি লাভ পাননি। মূল সমস্যার সমাধানের জন্যই তাঁকে বিদেশে যেতে হচ্ছে বলে খবর।  গত মে মাসেই আমদাবাদে আইপিএলের ম্যাচ দেখতে এসে অসুস্থ হয়ে পড়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। সেই ম্যাচে  কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ট্র্যাভিস হেড, অভিষেক শর্মাদের কার্যত দুরমুশ করে ফাইনালে চলে যায় নাইটরা। তবে ম্যাচ জয়ের পর শাহরুখ খানকে চিরাচরিত সেলিব্রেশন করতে দেখা যায়নি। তারপরেই জানা যায়, তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। 

সেই ঘটনার পর মাঝে সুস্থই ছিলেন বাদশা। মুকেশ আম্বানির ছেলে অনন্ত এবং রাধিকায় বিয়ের সব অনুষ্ঠানে তাঁকে সপরিবারেই দেখা গেছিল। সম্প্রতি ফারহা খানের মায়ের শেষকৃত্যেও দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু তাঁর চোখে ছিল সানগ্লাস। এখন জানা গেল, চোখের কোনও সমস্যার কারণেই তিনি তা পরছেন। যদিও অভিনেতার চোখে ঠিক কী সমস্যা হয়েছে তা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি। 






You might also like!