Entertainment

1 hour ago

Ramayana Teaser Controversy : আমেরিকায় আগে ‘রামায়ণ’ টিজার, ক্ষোভে ফুঁসছে দেশ—বিতর্কে রণবীর কাপুর

Ramayana movie poster (L) Ranbir Kapoor (R)
Ramayana movie poster (L) Ranbir Kapoor (R)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীর্ঘ অপেক্ষার অবসান। ২ এপ্রিল হনুমান জয়ন্তী উপলক্ষে প্রকাশ্যে এলো বহু প্রতীক্ষিত ছবি  ‘রামায়ণ’-এর প্রথম ঝলক। পরিচালক নীতেশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মালহোত্রা-র এই মেগা প্রজেক্ট ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে।  

তবে টিজার প্রকাশের মুহূর্তেই বিতর্কে জড়িয়ে পড়েছে পুরো টিম। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বিশেষ অনুষ্ঠানে সীমিত সংখ্যক দর্শকের জন্য দেখানো হয় ‘রামায়ণ’-এর টিজার। সেখানে উপস্থিত প্রবাসী ভারতীয়দের কাছ থেকে বিপুল প্রশংসা পেলেও, এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন দেশের একাংশের দর্শক। ছবিতে ‘রাম’-এর ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুর-কে। স্বামীর এই রূপ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আলিয়া ভাটও। তবে প্রশ্ন উঠছে—ভারতের মতো একটি মহাকাব্য নির্ভর ছবির টিজার কেন দেশের বাইরে প্রথমে দেখানো হল?

প্রথমে পরিকল্পনা ছিল রাম নবমী উপলক্ষে মুম্বইয়ে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে টিজার মুক্তির। কিন্তু আন্তর্জাতিক অস্থিরতার কারণে সেই পরিকল্পনা স্থগিত করা হয় বলে জানা গেছে। যদিও পরবর্তীতে আমেরিকায় টিজার প্রদর্শনের সিদ্ধান্তই নতুন বিতর্কের জন্ম দেয়। সমালোচকদের একাংশের দাবি, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক ‘রামায়ণ’-এর টিজার প্রথমে বিদেশে দেখানো দেশের দর্শকদের প্রতি অবমাননা। অনেকেই আবার বাণিজ্যিক স্বার্থকে দায়ী করছেন এই সিদ্ধান্তের জন্য।  


অন্যদিকে, চরিত্রের প্রস্তুতিতে কোনও খামতি রাখেননি রণবীর কাপুর। প্রায় তিন বছর ধরে কঠোর অনুশীলন, শরীরচর্চা এবং জীবনযাপনে বড় পরিবর্তন এনে ‘রাম’-এর চরিত্রে নিজেকে গড়ে তুলেছেন তিনি। কাঁধ পর্যন্ত লম্বা চুল। কপালে রাজতিলক। গেরুয়া বসন। রামের অবতারে একপ্রকার ছক্কা হাঁকালেন সুপারস্টার কাপুর। আসলে রণবীরের ‘রাম’ অবতার নিয়ে বরাবর কৌতূহল বিরাজ করেছে দর্শক-অনুরাগীদের মনে। বিশেষ করে ‘অ্যানিম্যাল’-এর মতো উগ্র পৌরুষের ছবি করার পর একেবারে বিপরীতধর্মী চরিত্র রঘুনন্দনের ভূমিকায় তাঁর অভিনয় করা নিয়ে আপত্তি উঠেছিল ইন্ডাস্ট্রির অন্দরমহল থেকেও। এবার রঘুনন্দন বেশে যেন সেসব নিন্দুক, সমালোচকদেরই যোগ্য জবাব ছুঁড়়লেন কাপুরনন্দন! যদিও সীতা লুকে সাই পল্লবীর বিশেষ ঝলক মেলেনি, তবে ঝলকের একেবারে অন্তিমলগ্নে স্নিগ্ধরূপে দেখা গেল দক্ষিণী নায়িকাকে। এদিকে ‘রাবণ’ অবতারে ‘কেজিএফ’ স্টার যশকে দেখার জন্যেও মুখিয়ে ছিলেন অনুরাগীরা। তবে সেই কৌতূহল জিইয়ে রাখলেন নির্মাতারা। 

মুক্তির মাত্র কিছুক্ষণের মধ্যেই সাড়া ফেলে দিয়েছে এহেন ‘রামায়ণ’-এর ঝলক। যা দেখে দর্শক, অনুরাগীদের ভবিষ্যদ্বাণী, ‘এই সিনেমা হাজার কোটির গণ্ডি পেরবে।’ কেউ বা আবার রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিকে টেক্কা দেওয়ার হুঁশিয়ারি দাগলেন। আসলে বলিউড বর্তমানে এক রণবীরেই কাবু! ‘ধুরন্ধর’ রিলিজর পর থেকে রণবীর সিংকে নিয়ে উন্মাদনার অন্ত নেই সিনেমহলে। তবে ‘রামায়ণ’-এর ঝলক উন্মোচনের পর যে সেই লাইমলাইটের অনেকেটাই কেড়ে নিলেন কাপুরনন্দন, তা দর্শকমহলের উন্মাদনাই স্পষ্ট করে দিচ্ছে। এবার দেখার, এই মেগাবাজেট ছবির পূর্ণাঙ্গ ঝলক সিনেপ্রেমীদের কতটা প্রত্যাশা পূরণ করতে পারে।

You might also like!