Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Entertainment

4 months ago

Palash Amid Controversy: বিতর্কের মাঝেই মন্দিরে পলাশ মুচ্ছল, প্রতারণার অভিযোগ ঘিরে নতুন চর্চা

Palash Muchhal visited the Khatu Shyam, Salasar Balaji and Jeevan Mata temples in Rajasthan
Palash Muchhal visited the Khatu Shyam, Salasar Balaji and Jeevan Mata temples in Rajasthan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ব্যক্তিগত জীবন এবং একাধিক বিতর্ককে কেন্দ্র করে ফের শিরোনামে উঠে এলেন সুরকার ও গায়ক পলাশ মুচ্ছল। ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মন্ধানা-র সঙ্গে সম্পর্ক ও বিয়ে ভেঙে যাওয়ার জল্পনার পর এবার তাঁর বিরুদ্ধে প্রতারণার গুরুতর অভিযোগ তুলেছেন স্মৃতির শৈশবের বন্ধু বিজ্ঞান মানে। তবে এই বিতর্কের আবহেই রাজস্থানের খাটু শ্যামজি ও সালাসর বালাজি মন্দিরে গিয়ে প্রার্থনা করতে দেখা গেল পলাশকে। সোশ্যাল মিডিয়ায় মন্দির দর্শনের একাধিক ছবি পোস্ট করেছেন পলাশ। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন,  ‘যেখানে মাথা নত করেছি, সেখানেই শান্তি পেয়েছি।’ যদিও বিতর্ক এড়াতেই পোস্টের কমেন্ট সেকশন বন্ধ রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে বিজ্ঞান মানের অভিযোগ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে পুলিশি তদন্ত। অভিযোগকারী দাবি করেছেন, একটি ফিল্ম প্রোজেক্টে বিনিয়োগের নাম করে তাঁর কাছ থেকে প্রায় ২৫ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেই ছবি আর তৈরি হয়নি, এমনকী অর্থও ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ। শুধু আর্থিক প্রতারণাই নয়, জাতিগত মন্তব্য করে অপমান করার অভিযোগও উঠেছে পলাশের বিরুদ্ধে। বিজ্ঞান মানে জানিয়েছেন, ২০২৫ সালের ২২ নভেম্বর সাংলিতে পলাশের সঙ্গে দেখা করতে গিয়ে তাঁদের সন্দেহ হয় যে প্রতারণা করা হচ্ছে। এরপর কথোপকথনের সময় এমন কিছু মন্তব্য করা হয়, যা তিনি এফআইআরে উল্লেখ করেছেন। যদিও সেই মন্তব্য প্রকাশ্যে বলতে চাননি তিনি।

এর মধ্যেই ফের সামনে এসেছে পলাশ ও স্মৃতি মন্ধনার ভেঙে যাওয়া সম্পর্কের প্রসঙ্গ। গত বছর নভেম্বরেই তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল বলে শোনা যায়। বিয়ের আগের অনুষ্ঠানগুলিও নাকি প্রায় সম্পন্ন হয়ে গিয়েছিল। কিন্তু আচমকাই খবর আসে, স্মৃতির বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সেই কারণ দেখিয়ে বিয়ে স্থগিত করা হয়। পরে ধীরে ধীরে সম্পর্কে দূরত্বের নানা ইঙ্গিত সামনে আসে। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করা থেকে শুরু করে যুগলের সমস্ত ছবি মুছে ফেলার ঘটনাও নজরে পড়ে অনুরাগীদের।

বলিউডের অন্দরমহলে এমন গুঞ্জনও ছড়ায় যে, বিয়ের আগের রাতে এক মহিলার সঙ্গে পলাশকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পান স্মৃতির কয়েকজন বন্ধু। যদিও এই দাবি নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি কেউই। সমস্ত বিতর্কের মাঝেই আগে একটি পোস্টে পলাশ লিখেছিলেন,  তিনি জীবনে এগিয়ে যেতে চান এবং এই কঠিন সময়ে নিজের বিশ্বাস ও আধ্যাত্মিকতার উপর ভরসা রাখছেন। এমনকী, এর আগে তাঁকে প্রেমানন্দ মহারাজ-এর আশ্রমেও দেখা গিয়েছিল। অন্যদিকে ব্যক্তিগত বিতর্ক থেকে দূরে থেকে আপাতত ক্রিকেট ও ফিটনেস নিয়েই ব্যস্ত রয়েছেন স্মৃতি মন্ধনা। পরিবার এবং খেলাতেই মনোযোগ রাখছেন ভারতীয় তারকা ক্রিকেটার।  

You might also like!