Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

Padatik Release Date: প্রতীক্ষার অবসান, বড় পর্দায় আসছে পদাতিক! সত্যজিতের ভূমিকায় কে ?

Chanchal Chowdhury, Srijit Mukherji on Mrinal Sen Homage 'Padatik'
Chanchal Chowdhury, Srijit Mukherji on Mrinal Sen Homage 'Padatik'

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি পদাতিক নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার অন্ত নেই। হবে নাই বা কেন, এই ছবিতেই যে উঠে আসবে বাংলার দিকপাল পরিচালক মৃণাল সেনের কথা। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার যা বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে। প্রকাশ্যে এসেছে ছবির একাধিক গানও। এবার জানা গেল কবে মুক্তি পাবে ছবিটি।পদাতিক কবে আসছে সেটা নিয়ে দর্শকদের মধ্যে কম আলোচনা হয়নি। এবার অবশেষে এই ছবির মুক্তির দিন ঘোষণা করে দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। জানালেন এই বছর স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ অগস্ট মুক্তি পাচ্ছে পদাতিক। বলাই বাহুল্য এই ছবির সঙ্গে বক্স অফিসে টক্কর হবে আল্লু অর্জুন অভিনীত পুষ্পা ২ ছবিটির।

মৃণাল সেনের ভূমিকায় এই ছবির প্রথম ঝলকেই দর্শকের নজর কেড়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী । তাঁর বিপরীতে গীতা সেনের ভূমিকায় দেখা যাবে মনামী ঘোষকে । আর সত্যজিৎ রায়ের ভূমিকায় জিতু কমল । তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "পদাতিকে আমার গেস্ট অ্যাপারিয়েন্স । ডিরেক্টর ছাড়া কোনও কিছু বলার পারমিশন নেই ।"

এদিন পদাতিক ছবির মুক্তির দিন ঘোষণা করে যে পোস্টার প্রকাশ্যে আনা হয়েছে সেখানে মৃণাল সেনের তিনটি বয়সের লুককে তুলে ধরা হয়েছে।

ইতিমধ্যেই পদাতিক ছবিটি নিউ ইয়র্ক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সেখানে সৃজিত মুখোপাধ্যায়ের ছবিটি সেরা স্ক্রিনপ্লের পুরস্কার পেয়েছে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অর্থাৎ মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে এপার বাংলা ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। এই ছবির জন্য তাঁর লুক বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে। মৃণাল সেনের স্ত্রীর চরিত্রে এই ছবিতে দেখা যাবে মনামী ঘোষকে। সত্যজিৎ রায় হিসেবে দেখা যাবে জিতু কমলকে।

অন্যান্য চরিত্রে দেখা যাবে কোরক সামন্ত, সম্রাট চক্রবর্তী, প্রমুখ। ফ্রেন্ডস কমিউনিকেশন নিবেদনা করেছে এই ছবিটির। বিগ স্ক্রিন প্রোডাকশন হাউজ ছবিটির প্রযোজনা করেছে।

You might also like!