Breaking News
 
Seva Jyoti Sankalp Yatra: ঝাবুয়ায় সেবা জ্যোতি সংকল্প যাত্রা, বুধবার ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান

 

Entertainment

6 months ago

Celebrity Mom Life: মাতৃত্ব বনাম ক্যারিয়ার—‘ভালো মা’ হতে সদগুরুর দ্বারস্থ আলিয়া ভাট

Sadhguru and Alia Bhatt in frame
Sadhguru and Alia Bhatt in frame

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডের প্রথম সারির অভিনেত্রী আলিয়া ভাট— যিনি একসময়  ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন, আজ তিনি আন্তর্জাতিক মানের তারকা। একের পর এক বড় বাজেটের সিনেমা, নামী ব্র্যান্ডের মুখপাত্র, এমনকি নিজস্ব ফ্যাশন লেবেল—সব মিলিয়ে তাঁর সাফল্যের গ্রাফ ঊর্ধ্বমুখী। তবে জীবনের এই ব্যস্ততম সময়েই এসেছে নতুন অধ্যায়—মাতৃত্ব। কন্যা রাহার জন্মের পর থেকেই নিজের কাজের ধরনে বদল এনেছেন আলিয়া। আগের মতো একসঙ্গে একাধিক প্রজেক্টে না গিয়ে এখন অনেক বেশি বেছে বেছে কাজ করছেন তিনি। 

সম্প্রতি চেন্নাইয়ে জৈন ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন-এর এর অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন আলিয়া ভাট। সেখানেই বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত সদগুরুর মুখোমুখি হন তিনি। সেখানেই নিজের মনের একান্ত দুশ্চিন্তার কথা প্রকাশ করেন তিনি। প্রশ্ন ছিল একেবারেই ব্যক্তিগত—কীভাবে একজন ভালো অভিভাবক হওয়া যায়? এই প্রশ্নের উত্তরে সদগুরুর সরল কিন্তু গভীর মন্তব্য—“যারা সবসময় দুশ্চিন্তা করেন, তারা কখনও ভালো অভিভাবক হতে পারেন না।” তাঁর এই বক্তব্যে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল ওঠে। তবে আলিয়া মজার ছলেই জানান, “এই দুশ্চিন্তা কোনওদিন পিছু ছাড়বে না! আমার মনে হয়, আপনারাও আমার সঙ্গে সহমত হবেন।”


আলিয়ার সঙ্গে এহেন কথোপকথনের মুহূর্ত সদগুরু নিজেই সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। অনেকেই ভাবছেন, কাজের ব্যস্ততার মাঝে মাতৃত্ব নিয়ে কি চাপ অনুভব করছেন অভিনেত্রী? যদিও এর আগে এক সাক্ষাৎকারে আলিয়া নিজেই স্পষ্ট করেছিলেন—কাজ ও পরিবার, দু’টিকেই তিনি এখন ভিন্নভাবে ব্যালান্স করছেন। তিনি জানান, “রোজ নিজেকে নতুন চ্যালেঞ্জের দিকে ঠেলে দিই। কমফোর্ট জোনে নিজেকে ধরে রাখতে চাই না। তবে আগে যেমনভাবে কাজ করতাম এখন অবশ্যই সেটা সম্ভব হয় না। কারণ এখন আমার সন্তান রয়েছে। তবে এই কাজের এই গতিটা কিন্তু আমি দারুণ উপভোগ করছি। যখন যে সিনেমা করি, তখন নিজেকে সেখানে উৎসর্গ করে দিই। আগে তো একসঙ্গে দু-তিনটে সিনেমার কাজ করতাম। তবে এখন আর মন চায় না।” আর এই পরিবর্তনের মূল কারণ তাঁর মেয়ে—রাহা, যিনি এখন তাঁর জীবনের কেন্দ্রবিন্দু। সব মিলিয়ে, গ্ল্যামার জগতের ঝলমলে আলোয় থেকেও এক সাধারণ মায়ের মতোই নিজের দায়িত্ব ও অনুভূতি নিয়ে লড়াই করছেন আলিয়া ভাট—আর সেই পথেই খুঁজছেন সঠিক দিশা। 


You might also like!