Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Entertainment

3 years ago

Ankana Dey:সা রে গা মা পা মঞ্চে ঘটালের ছোট্ট শিল্পী অঙ্কনা দে

Ankana Dey , sa re ga ma pa junior
Ankana Dey , sa re ga ma pa junior

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সরবেড়িয়া এলাকা থেকে মুম্বাইয়ের সা রে গা মা পা মঞ্চে অঙ্কনা দে। অডিশন মঞ্চে প্রখ্যাত সংগীতকার অনু মালিকের গান গেয়ে বিচারকদের মোহিত করে দিতে সফল অঙ্কনা। শুধু তাই নয়, অনু মালিক অঙ্কনাকে আশীর্বাদ করেন এই প্রতিযোগিতা জেতার জন্য। এমনকি অপর বিচারক তথা সঙ্গীত শিল্পী শঙ্কর মহাদেবন অঙ্কনার সাথে জীবনে প্রথমবার সিটি যুগলবন্দী করেন। অঙ্কনা খুব ছোট বয়স থেকেই গানে বিশেষ পারদর্শী। ওর গানের শিক্ষা শুরু মা কুহু বিদ দে ও বাবা অনুপম দে র কাছ থেকে। বাবা ও মা দুজনেই সঙ্গীত জগতের সাথে যুক্ত। ছোট বয়স থেকেই অঙ্কনা বিভিন্ন মঞ্চে গান গেয়ে আসছে। এছাড়াও বাংলার বিভিন্ন টিভি চ্যানেলে নিজের প্রতিভার প্রকাশ ঘটিয়ে শ্রোতাদের মন জয় করেছে। সারেগামাপার মত মঞ্চে  আরও সফলভাবে নিজেকে মেলে ধরতে আশাবাদী অঙ্কনা। নিজেকে সফলতার শীর্ষে নিয়ে যেতে প্রচুর অনুশীলন চালিয়ে যাচ্ছে সে। আপনারাও আশীর্বাদ করুন বাংলার এই শিল্পীকে। অঙ্কনাকে দুরন্ত বার্তার তরফ থেকেও জানাই অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

ভিডিও সৌজন্যে facebook


You might also like!