Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

Hina Khan:ক্যানসারের সঙ্গে লড়াই, এবার ভেঙে পড়লেন হিনা খান! প্রেমিক প্রবর রকি সাহস জোগাচ্ছেন , কি লিখলেন?

Hina Khan and his Supportive Partner Rocky Jaiswal
Hina Khan and his Supportive Partner Rocky Jaiswal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্তন ক্যানসারের তৃতীয় পর্যায়ে রয়েছেন হিন্দি সিরিয়ালের খ্যাতনাম্নী অভিনেত্রী হিনা খান। প্রতিটা মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসায় অধীনা তিনি। কেমোথেরাপির ব্যাথা,মায়ের সঙ্গে প্রত্যেকদিনে কাটানো মিষ্টি মুহূর্ত উঁকি দিচ্ছে তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে। তাঁর খুব কঠিন সময়ে প্রতিটা মুহূর্তে জুড়ে রয়েছেন আরো এক তাঁর বিশেষ ব্যক্তি, প্রেমিক রকি জ্যাসওয়াল।   


কিছুদিন আগে, হিনা খান প্রেমিকের সঙ্গে একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। অসুস্থতার সময়ে ভালোবাসার মানুষ তাঁর পাশে ঢাল হয়ে রয়েছেন সব সময়। প্রেমিককে প্রশংসায় ভরিয়ে দিলেন হিনা। ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “তুমি সবার সেরা। আল্লাহ তোমায় আশীর্বাদ করুন। তুমিই আমার শক্তি।” ছবি দেখে সহজে অনুমান করা যাচ্ছে যে রকির সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন তিনি। এই যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে প্রেমিকের সঙ্গে এক টুকরো ভাল থাকার মুহূর্ত। বিনা মেকআপ,পরনে ঢিলেঢালা পোশাক,আলতো হাসিতে ছুঁয়ে রয়েছে সারা মুখ! 


রকিও কয়েকদিন আগে প্রেমিকা হিনাকে নিয়ে একটি মিষ্টি ভালবাসার পোস্ট করেছিলেন। নিজের হাতে রান্না করে,আদর করে রকি খাইয়েছিলেন তাঁকে। নীল অ্যাপ্রন পরনে হাসিমুখে হিনার ছবি। আর রকি লিখেছেন ক্যাপশনে, “হিনার হাসি আলোর থেকেও উজ্জ্বল। ও খুশি থাকলে জীবন সার্থক। ওর সঙ্গে থাকলে বেঁচে থাকার রসদ খুঁজে পাই। একসঙ্গে থাকার চেয়ে আর কোনও কিছুই গুরুত্বপূর্ণ নয়। প্রিয় পদ রান্না করেছিলাম, আমার প্রেমিকার জন্য।”  

You might also like!