Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Entertainment

5 months ago

Hera Pheri 3 Delayed: ‘হেরা ফেরি ৩’ অনিশ্চিত! অক্ষয়ের মন্তব্যে মন ভাঙল ভক্তদের

Akshay Kumar Shares Update on Hera Pheri 3
Akshay Kumar Shares Update on Hera Pheri 3

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি হেরা ফেরি-র তৃতীয় কিস্তি নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তেজনা ছিল দর্শকদের মধ্যে। কিন্তু সেই আশাতেই আপাতত জল ঢাললেন অক্ষয় কুমার। অভিনেতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে ‘হেরা ফেরি ৩’ তৈরি হচ্ছে না। গত কয়েক বছরে এই ছবিকে ঘিরে একাধিক জল্পনা ও বিতর্ক সামনে এসেছে। প্রথমে শোনা যায়, পরেশ রাওয়াল নাকি তৃতীয় পর্বে থাকছেন না। পরে তাঁর ফেরার খবর মিলতেই উচ্ছ্বাসে ভেসেছিলেন ভক্তরা। তবে সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি—কারণ ছবিটি জড়িয়ে পড়ে আইনি জটিলতায়। দক্ষিণের এক প্রযোজক দাবি করেন, এই ফ্র্যাঞ্চাইজির কপিরাইট তাঁর হাতে, এবং সেই নিয়ে প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা-র বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়া হয়।

সম্প্রতি শুভঙ্কর মিশ্র তার সাক্ষাৎকারে অক্ষয় কুমারকে জিজ্ঞাসা করেছিলেন যে 'হেরা ফেরা ৩' তৈরি হচ্ছে কিনা? এই প্রশ্নের উত্তরে অক্ষয় কুমার বলেছিলেন যে আপাতত ছবিটি তৈরি হচ্ছে না। এই শুনে শুভঙ্কর অবাক হয়ে বলেছিলেন যে আমরা শুনেছিলাম সব বিষয় সমাধান হয়ে গিয়েছিল? অক্ষয় বলেন যে বিষয়গুলি এখনও সমাধান হয়নি। যখন হোস্ট অক্ষয় কুমারকে বলেন যে এটি ভক্তদের জন্য একটি ধাক্কা। এই বিষয়ে অক্ষয় উত্তর দিয়েছিলেন - আমিও ধাক্কা খেয়েছিলাম। আমিও চাই রাজু হয়ে ফিরতে। ঠিক আছে, আমরা 'ওয়েলকাম' বানিয়ে নেব। তবে আপাতত এটা হচ্ছে না। এক বছর তো হচ্ছেই না।  অক্ষয়ের কথায়, প্রজেক্টটির সঙ্গে যুক্ত রয়েছে একাধিক চুক্তিগত ও আইনি জটিলতা, যা প্রকাশ্যে আলোচনা করা সম্ভব নয়। সময় এলেই সব ঠিক হয়ে যাবে এবং তখনই ছবির কাজ এগোবে—এমনটাই আশা তাঁর। 


উল্লেখ্য, ২০০০ সালে মুক্তি পাওয়া প্রথম ‘হেরা ফেরি’ পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন। এরপর ২০০৬ সালে আসে এর সিক্যুয়েল, যা পরিচালনা করেন নীরজ ভোড়া। দুই ছবিতেই অক্ষয় কুমার, পরেশ রাওয়াল ও সুনীল শেট্টি-র ত্রয়ী দর্শকদের মন জয় করেছিল।এখন দেখার, সমস্ত জটিলতা কাটিয়ে আদৌ ‘হেরা ফেরি ৩’ বড়পর্দায় ফিরে আসে কি না।

You might also like!