Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

3 days ago

Moradabad Flood Crisis: মোরাদাবাদে বিপদসীমার ওপরে রামগঙ্গা ও কোসি নদী, প্লাবিত নিচু এলাকা

Flood situation near Ramganga River
Flood situation near Ramganga River

 

মোরাদাবাদ, ৩০ সেপ্টেম্বর : টানা বর্ষণে উত্তর প্রদেশের মোরাদাবাদে রামগঙ্গা ও কোসি নদীর জলস্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে। দুই নদীর জল হু-হু করে বাড়ায় নদী তীরবর্তী নীচু এলাকাগুলিতে জল ঢুকতে শুরু করেছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে এবং সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

বন্যা পরিস্থিতি নিয়ে জেলাশাসক অনুনয় ঝা জানিয়েছেন, রামগঙ্গা ও কোসি নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে, তবে এখনও পর্যন্ত কোনও জনবসতি সরাসরি ক্ষতিগ্রস্ত বা প্লাবিত হয়নি। প্রশাসনের তরফে কড়া নজরদারি বজায় রাখা হয়েছে। তিনি আরও জানান, যে কোনও জরুরি পরিস্থিতি সামাল দিতে জেলা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের মাধ্যমে পর্যাপ্ত নৌকা ও মাঝিদের প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি উদ্ধারকাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে ডুবুরিদের দলও। নদীপাড়ের পরিস্থিতির ওপর নজর রাখতে স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসনকে সর্বক্ষণ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

You might also like!