Dulhania 3: আগামী বছরে ফের গাঁটছড়া বাঁধবেন বরুণ ধাওয়ান! পাত্রী কে জানেন?

Dulhania 3
Dulhania 3

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   আগামী বছরে ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা বরুণ ধাওয়ান। না রিয়েল নয় রিল লাইফে। হাম্পটি শর্মা, বদ্রীনাথের পর এবার দুলহানিয়ার তৃতীয় সিক্যুয়ালে ফের গাঁটছড়া বাঁধতে চলেছেন বরুণ।

তবে, 'দুলহানিয়া' ছবিতে পাত্রী আলিয়া নয়। এবার বরুণ গাঁটছড়া বাঁধবেন জাহ্নবী কাপুরের সঙ্গে। আর ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে আগামী ১৮ এপ্রিল ২০২৫ সালে।

'দুলহানিয়া' ফ্রাঞ্চাইসির তিন নম্বর ছবির মুক্তির দিন ঘোষণা করেছেন প্রযোজক করণ জোহর। এই ছবিটি পরিচালনা করছেন শশাঙ্ক খৈতান। ছবিতে সানি সংস্কারির চরিত্রে দেখা যাবে বরুণকে। আর জাহ্নবী কাপুরের চরিত্রের নাম তুলসি কুমারী।


শেয়ার করুন:

You might also like!