Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Entertainment

6 months ago

Tollywood Actor's Death: ৪৮ ঘণ্টায় টলিউডে জোড়া শোক, রাহুলের পর না-ফেরার দেশে প্রণব, স্তব্ধ টেলিপাড়া

The Late Pranab Chatterjee
The Late Pranab Chatterjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  টলিউডের আকাশে এখনও অব্যাহত গভীর শোকের মেঘ। ওড়িশায় শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর ধাক্কা সামলে উঠতে না উঠতেই ফের দুঃসংবাদ এল টেলিপাড়া থেকে। আচমকাই প্রয়াত হলেন উঠতি অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়। মাত্র ৩৩ বছর বয়সে তাঁর অকালপ্রয়াণে শোকস্তব্ধ সহকর্মী, বন্ধু ও অনুরাগীরা।  পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন প্রণব। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষরক্ষা হয়নি। অল্প সময়ের ব্যবধানে দুই তরুণ অভিনেতার মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে বিনোদন জগৎ। রাহুলের শেষকৃত্য চলাকালীনই প্রণবের মৃত্যুসংবাদ পৌঁছয়, ফলে শোকের আবহ আরও গাঢ় হয়ে ওঠে। 

প্রণব চট্টোপাধ্যায় মূলত ছোট পর্দার জুনিয়র আর্টিস্ট হিসেবেই পরিচিত ছিলেন। তবে স্বল্প পরিসরের চরিত্রেও তাঁর আন্তরিক অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘বসন্ত বিলাস মেসবাড়ি’ এবং জি বাংলার ‘সোনারের ভগবান দাস’-সহ একাধিক মেগা ধারাবাহিকে কাজ করেছেন তিনি। পাশাপাশি জি বাংলা ও স্টার জলসার বিভিন্ন সিরিয়ালেও নিয়মিত মুখ ছিলেন প্রণব। তাঁর প্রয়াণে ভেঙে পড়েছেন সহকর্মীরা। ‘হরগৌরী পাইস হোটেল’-এর পরিচালক পাভেল ঘোষ সোশ্যাল মিডিয়ায় প্রণবের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন,  ‘তোমাকে আর বকার সুযোগ হবে না…।’ এই সংক্ষিপ্ত বার্তাতেই স্পষ্ট, সেটে প্রণব কতটা আপনজন ছিলেন সকলের কাছে। 


এদিন অভিনেত্রী অলকানন্দা গুহ ফেসবুকে লেখেন, “ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছি না বোন আমি আর পারছি না, কাজের খুব দরকার “ এটাই বলেছিলে তো? আমি নিজের কাজ এ তোমায় ডাকি কারন অভিনয় তুমি খুব ভালোই করতে দাদা॥ প্রণবের আচমকা মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর সহকর্মীরা।  গত ৪৮ ঘণ্টায় দুই তরুণ শিল্পীর আকস্মিক প্রয়াণে দুই মেদিনীপুর থেকে কলকাতা— গোটা ইন্ডাস্ট্রিজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এখনও কেউই বিশ্বাস করতে পারছেন না, এত তাড়াতাড়ি থেমে যাবে দুটি সম্ভাবনাময় জীবনের পথচলা।  

You might also like!