Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Entertainment

5 months ago

Bhooth Bangla: সেন্সরের কাঁচিতে বদলে গেল ‘ভূত বাংলা’— মুক্তির আগে একাধিক কাটছাঁট, পিছোল রিলিজ তারিখ

'Bhoot Bangla' Falls Under the Censor's Axe
'Bhoot Bangla' Falls Under the Censor's Axe

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অক্ষয় কুমার অভিনীত আসন্ন হরর-কমেডি ছবি ‘ভূত বাংলা’ মুক্তির আগেই জড়াল বিতর্কে। প্রথমে ১০ এপ্রিল মুক্তির কথা থাকলেও, এখন নতুন করে ঠিক হয়েছে ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে আসবে এই ছবি। বক্স অফিসে রণবীর কাপুর-এর ‘ধুরন্ধুর ২’-এর সঙ্গে প্রতিযোগিতা এড়াতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

ছবির ট্রেলার ও গান ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। তবে মুক্তির আগে সেন্সর বোর্ডের সঙ্গে বেশ কিছু পরিবর্তন নিয়ে সমঝোতা করতে হয়েছে নির্মাতাদের। গত ২ এপ্রিল ‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’ অর্থাৎ ‘সিবিএফসি ছবিটিকে ‘UA’ সার্টিফিকেট দেয়, যার ফলে ১৬ বছরের কম বয়সীরা অভিভাবক ছাড়া এই ছবি দেখতে পারবে না।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ছবির একাধিক দৃশ্য ও সংলাপে আপত্তি জানায় সেন্সর বোর্ড। প্রায় ১০ মিনিটের একটি সিকোয়েন্স বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি, ছবির বিভিন্ন জায়গায় ব্যবহৃত অশালীন শব্দ পরিবর্তন বা বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে— সংলাপের পাশাপাশি সাবটাইটেলেও সেই সংশোধন করতে হয়েছে।


এছাড়া, নারীদের প্রতি অবমাননাকর একটি সংলাপ নিয়েও আপত্তি তোলে বোর্ড। সেই সংলাপ পরিবর্তনের পাশাপাশি ধর্মীয় ও কুসংস্কার সংক্রান্ত বিষয়গুলিতে সতর্কীকরণ বা ‘ডিসক্লেমার’ যোগ করার নির্দেশ দেওয়া হয়।

সব মিলিয়ে সংশোধিত সংস্করণে মোট ৬৩টি দৃশ্য ছাঁটাই করা হয়েছে বলে জানা যাচ্ছে। ১১ এপ্রিল এই পরিবর্তনগুলিতে চূড়ান্ত সম্মতি দেয়  ‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’ অর্থাৎ ‘সিবিএফসি। এরপরই ছবির মুক্তির পথ পরিষ্কার হয়। সব জট কাটিয়ে অবশেষে ১৭ এপ্রিল বড়পর্দায় আসতে চলেছে ‘ভূত বাংলা’। এখন দেখার, এই কাটছাঁটের পর দর্শকদের মন কতটা জয় করতে পারে অক্ষয়ের এই নতুন হরর-কমেডি।

You might also like!