Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Entertainment

5 months ago

From Lootera to Dhurandhar: ‘ধুরন্ধর ২’-এর ঝড়ে মুগ্ধ দর্শক, রণবীরের নিষ্ঠার গল্পে ফের আলোড়ন

Anurag Kashyap(L) on Ranveer Singh’s  (R) extreme acting
Anurag Kashyap(L) on Ranveer Singh’s (R) extreme acting

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মুক্তির পর থেকেই বক্স অফিসে একপ্রকার ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২’। দেশ-বিদেশে সিনেমাপ্রেমীদের মুখে এখন একটাই নাম—এই অ্যাকশন ড্রামা। বিশ্বব্যাপী আয়ের নিরিখে হলিউড ও চীনা ছবির সঙ্গে পাল্লা দিয়ে ইতিমধ্যেই শীর্ষ দশে জায়গা করে নিয়েছে ছবিটি। বিশেষ করে রণবীর সিংয়ের অভিনয় দর্শকদের মন জয় করেছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও তুমুল আলোচনা চলছে।

‘ধুরন্ধর’-এর দুই পর্বেই হামজা আলির চরিত্রে নিজেকে নতুনভাবে মেলে ধরেছেন রণবীর। কখনও উন্মুক্ত, কখনও তীব্র, আবার কখনও নির্মম—বিভিন্ন রূপে তাঁর পর্দা দাপট দর্শকদের মুগ্ধ করছে। তাঁর এই অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন খ্যাতনামা পরিচালক অনুরাগ কাশ্যপও। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগ কাশ্যপ রণবীরের কাজের প্রতি নিষ্ঠার এক পুরনো ঘটনার কথা তুলে ধরেন।  ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘লুটেরা’ ছবির শুটিংয়ের সময় এক গুরুত্বপূর্ণ দৃশ্যে বাস্তবতা আনতে গিয়ে রণবীর নিজেই শরীরে ক্লিপ লাগিয়ে নেন, যাতে গুলিবিদ্ধ হওয়ার অনুভূতি আরও প্রকৃত মনে হয়। এমনকি সেই সময় তিনি নিজের যন্ত্রণা কাউকে বুঝতেও দেননি।  


Ranveer Singh, Anurag Kashyap

ধুরন্ধর প্রসঙ্গ উল্লেখ করে আরও বলেন, “আমরা এখন ধুরন্ধর নিয়ে অনেক গল্প শুনছি। কীভাবে রণবীর এবং অর্জুন রামপাল নিজেদের চরিত্রকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পরস্পরকে আঘাত করেছে। ওঁরা চরিত্রের জন্য এতটা আত্মত্যাগ করেছে বলেই ছবিটা আজ দারুণ সাফল্য পাচ্ছে।” 

অনুরাগের কথায়, “রণবীর সিং ওঁর দ্বিতীয় ছবি লুটেরাতেই প্রমাণ করেছিল কাজের প্রতি ওঁর অমোঘ প্রেম। একজন অভিনেতা হিসেবে সে এতটাই ডুবে গিয়েছিল যে ওকে হাসপাতালে পর্যন্ত নিয়ে যেতে হয়েছিল। নিজের কষ্ট কাউকে জানায়নি। যতক্ষণ পেরেছিল যন্ত্রণা চেপে রেখেছিল। ‘লুটেরা’ ধুরন্ধরের মতো ব্যবসা না করলেও ওঁর এই একাগ্রতা সত্যিই অসাধারণ।” সব মিলিয়ে বলা যায়, শুধু বাণিজ্যিক সাফল্যই নয়, নিজের অভিনয় ও একাগ্রতার মাধ্যমেও রণবীর সিং আবার প্রমাণ করে দিলেন—তিনি এই প্রজন্মের অন্যতম সেরা অভিনেতাদের একজন।  

You might also like!