Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

4 days ago

CM Suvendu Adhikari: মাতঙ্গিনী হাজরার মৃত্যুদিনে শ্রদ্ধা শুভেন্দুর, ‘আগে কোনও মুখ্যমন্ত্রী আসেননি’ মন্তব্য ঘিরে চর্চা

CM Suvendu Adhikari Paid Tribute To Matangini Hazra Death Anniversary
CM Suvendu Adhikari Paid Tribute To Matangini Hazra Death Anniversary

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   ১৯৪২ সালের ২৯ সেপ্টেম্বর। ভারত ছাড়ো আন্দোলনের মিছিলে শঙ্খ ও জাতীয় পতাকা হাতে সবার সামনে এগিয়ে চলেছেন ৭২ বছরের বৃদ্ধা। তমলুক থানার অদূরে সেই মিছিল লক্ষ্য করে গুলি চালায় ব্রিটিশ পুলিশ। গুলিবিদ্ধ হয়েও শেষ নিশ্বাস পর্যন্ত হাত থেকে জাতীয় পতাকা মাটিতে পড়তে দেননি তিনি। দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদান দেন মাতঙ্গিনী হাজরা। তাঁর মৃত্যুবার্ষিকীতে সোমবার রেড রোড সংলগ্ন মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন মুখ্যমন্ত্রী দাবি করেন, এর আগে কোনও মুখ্যমন্ত্রী মাতঙ্গিনী হাজরার বলিদান দিবসে এখানে এসে শ্রদ্ধা জানাননি। তাঁর কথায়, “এ যাবৎকালে আগের কোনও মুখ্যমন্ত্রী এই মহীয়সী নারীর বলিদান দিবসে এখানে এসে শ্রদ্ধার্ঘ্য জানাননি বলেই আমার মনে হয়। রাষ্ট্রবাদী সরকার সম্মান জানাল।” 

ইতিহাস বলে, মাতঙ্গিনী হাজরার মৃত্যুর পর ব্রিটিশ সরকারের অত্যাচার বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি হয়। বিপ্লবী সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে দীর্ঘ প্রায় ২১ মাস এই সরকার চলে। পরে মহাত্মা গান্ধীর অনুরোধ তা ভেঙে দেওয়া হয়। এটিই পরাধীন ভারতের সব থেকে বেশি সময় ধরে চলা সমান্তরাল সরকার। এ দিন শুভেন্দু অধিকারী বলেন, “মাতঙ্গিনী হাজরার এই বলিদানের পর তাম্রলিপ্ত সরকার গঠিত হয়। ইংরেজদের বিরুদ্ধে চলা সব থেকে শক্তিশালী সমান্তরাল সরকার। পরে মহাত্মা গান্ধীর অনুরোধে এই সরকার ভেঙে দেওয়া হয়।” 

বর্তমানে ‘রাষ্ট্রবাদী’ বিজেপি সরকার স্বাধীনতা আন্দোলনকারী কোনও ভাবেই ভুলে যাবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন। বলেন, “১৫ বছর ক্ষমতায় ছিলেন। কোনও দিন এখানে আসেননি। রাজ্যবাসীতে ভুল বার্তা দিয়েছেন।” 

You might also like!