Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Entertainment

1 year ago

Arjun Tendulkar Sania Chandok:"অর্জুন তেন্ডুলকরের বাগদান সানিয়ার সঙ্গে সম্পন্ন, ক্রিকেট মহলে শুভেচ্ছার বন্যা"

Sachin Tendulkar son engagement
Sachin Tendulkar son engagement

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :সচিন তেন্ডুলকরের পরিবারে আনন্দের হাওয়া—এবার নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে। কিংবদন্তি ক্রিকেটারের পুত্র অর্জুন তেন্ডুলকর বাগদান সেরে ফেলেছেন, আর এই খবর ইতিমধ্যেই দেশের সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পাত্রী সানিয়া চান্দোক। বিশ্ব ক্রিকেটে বাবার মতোই অর্জুনও সক্রিয়—ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের বদলে বর্তমানে গোয়ার হয়ে খেলেন, আর আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামার সুযোগও পেয়েছেন। তবে এবার ক্রিকেটের বাইরেও জীবনের দ্বিতীয় ইনিংসে পা রাখলেন তিনি।

তেন্ডুলকর পরিবারের তরফে সরকারি ভাবে কিছু ঘোষণা হয়নি। তেমনই সানিয়া চান্দোকের পরিবারের তরফেও। সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, অর্জুন তেন্ডুলকর গাঁটছড়া বেঁধেছেন মুম্বইয়ের উদ্যোগপতি রবি ঘাইয়ের নাতনি সানিয়ার সঙ্গে। ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং ব্রুকলিন ক্রিমারির মালিক এই ঘাই পরিবার। রিপোর্টে দাবি, অর্জুন এবং সানিয়ার বাগদান সম্পন্ন হয়েছে একটি ঘরোয়া অনুষ্ঠানে। খুব কাছের লোকজনই উপস্থিত ছিলেন এই বাগদান অনুষ্ঠানে। বন্ধু, আত্মীয় এবং দুই পরিবারের উপস্থিতিতে বাগদান হয়েছে।
অর্জুন তেন্ডুলকরের সঙ্গে সানিয়ার দীর্ঘ পরিচয় বলেই খবর। বোন সারার সঙ্গেও সানিয়ার পরিচয় খুব ভালো। ফলে এই খবর একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। অপেক্ষা শুধু সরকারি ভাবে দুই পরিবারের তরফে জানানোর! সোশ্যাল মিডিয়া অবশ্য তার অপেক্ষায় নেই। অর্জুন এবং সানিয়ার ছবি পোস্ট করে অনেকেই অবাক রিয়্যাকশন দিয়েছেন।

মুম্বইয়ের বাঁ হাতি পেস বোলিং অলরাউন্ডার বর্তমানে খেলেন গোয়ার হয়ে। প্রথম শ্রেনির ক্রিকেটে ১৭টি ম্যাচ খেলেছেন অর্জুন। ৩৭টি উইকেট নিয়েছেন। তেমনই ৫৩২ রান করেছেন এই অলরাউন্ডার। টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেছেন ২৪টি ম্যাচ। লিস্ট এ ক্রিকেটেও তাঁর পারফরম্যান্স খুব খারাপ নয়।

You might also like!