Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Entertainment

5 months ago

Allu Arjun’s Costly Stay: মুম্বইয়ে বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া অল্লু অর্জুনের—‘রাকা’ শুটিং ঘিরে বাড়ছে খরচ, ইন্ডাস্ট্রিতে নতুন জল্পনা

Allu Arjun Mumbai house
Allu Arjun Mumbai house

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ‘রাকা’ ছবির প্রস্তুতি জোরকদমে চলছে, আর সেই সূত্রেই মুম্বইয়ে দীর্ঘদিনের জন্য ডেরা বেঁধেছেন দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুন। শুটিংয়ের সুবিধার জন্য শহরের জুহু এলাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তিনি, যার জন্য প্রতি মাসে গুনতে হচ্ছে প্রায় ১৬ লক্ষ টাকা। ফলে স্বাভাবিকভাবেই তাঁর এই বিপুল খরচ নিয়ে চর্চা শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে। প্রায় ৬০০০ বর্গফুট আয়তনের এই অভিজাত ফ্ল্যাটে রয়েছে ব্যক্তিগত সুইমিং পুল, প্রশস্ত বসবাসের জায়গা এবং একাধিক গাড়ি রাখার সুবিধা। জানা গেছে, তিন বছরের চুক্তিতে এই ফ্ল্যাট ভাড়া নিয়েছেন অভিনেতা। তবে এত বড় পদক্ষেপের পরেই ছড়িয়ে পড়ে গুঞ্জন—তাহলে কি তিনি হায়দরাবাদ ছেড়ে স্থায়ীভাবে মুম্বইয়ে চলে আসছেন?

এই জল্পনায় জল ঢেলেছেন তাঁর বাবা ও প্রযোজক অল্লু অরবিন্দ। তিনি স্পষ্ট জানিয়েছেন, “ওর বর্তমান ছবির শুটিং মুম্বইয়ে হচ্ছে। তাই এমন অনেকের মনে হতে পারে। কিন্তু হায়দরাবাদই ওর আসল মাটি। ওর সন্তানেরা ওখানে পড়াশোনা করে, পরিবারের সবাই সেখানেই থাকে। তা হলে ও মুম্বইয়ে কেনই বা যাবে?” পরিচালক অ্যাটলি-র ‘রাকা’ ছবির বেশিরভাগ শুটিং মুম্বইয়ে হওয়ায় আপাতত সেখানেই থাকছেন অভিনেতা। পাশাপাশি শোনা যাচ্ছে, পরিচালক লোকেশ কনগরাজের সঙ্গেও নতুন প্রজেক্টে কাজ করতে পারেন তিনি, যার শুটিংও মুম্বইয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে।


এদিকে, এই নতুন ফ্ল্যাটের অন্দরসজ্জার দায়িত্ব নিয়েছেন তাঁর স্ত্রী স্নেহা রেড্ডী। স্কুলের ছুটিতে তাঁদের সন্তানরাও মুম্বইয়ে এসে তাঁর সঙ্গে সময় কাটাতে পারে বলে জানা গেছে। সব মিলিয়ে, কাজের ব্যস্ততা এবং নতুন প্রজেক্টের প্রস্তুতির জন্যই আপাতত মুম্বইতেই সময় কাটাচ্ছেন অল্লু অর্জুন। তবে স্থায়ীভাবে ঠিকানা বদলের কোনও পরিকল্পনা নেই বলেই স্পষ্ট করেছেন অভিনেতার পরিবার।

You might also like!