Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Country

5 months ago

Weather alert: উত্তর-পশ্চিম ভারতে বজ্রবিদ্যুৎ-বৃষ্টির পূর্বাভাস, রাজস্থান ও গুজরাটে তাপপ্রবাহের সতর্কতা

Rains, thunderstorms likely in Northwest India
Rains, thunderstorms likely in Northwest India

 

নয়াদিল্লি, ৯ মে : উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে আগামী ১১-১৪ মে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। ওই সময়ে ঘণ্টায় ৪০-৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যদিকে, কেরলম, তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকালেও আগামী ৭ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আইএমডি আরও জানিয়েছে, পশ্চিম রাজস্থান ও গুজরাটের কিছু স্থানে আগামী ৭ দিনে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই মর্মে জারি করা হয়েছে সতর্কতা। পূর্বাভাসে জানানো হয়েছে, ১১ ও ১২ মে জম্মু ও কাশ্মীরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ১২ ও ১৩ তারিখ হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আইএমডি জানিয়েছে, আগামীকাল পর্যন্ত গরম ও আর্দ্র আবহাওয়া বিরাজ করবে কোঙ্কন ও গোয়ায়।

You might also like!