Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Country

1 month ago

Abhishek Banerjee’s PA: সুমিতের ‘অসহযোগিতা’! অভিষেকের আপ্তসহায়ককে হেফাজতে চেয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

MP Abhishek Banerjee’s personal assistant Sumit Roy
MP Abhishek Banerjee’s personal assistant Sumit Roy

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  জমি দুর্নীতি মামলায় ফের স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। তাঁর বিরুদ্ধে জারি থাকা রক্ষাকবচ বহাল রাখল সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত এই সুরক্ষা কার্যকর থাকবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। তবে তদন্তে কোনও স্থগিতাদেশ দেওয়া হয়নি। তদন্তের অগ্রগতি সম্পর্কে রাজ্যকে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে সুমিত রায়ের ক্ষেত্রে আপাতত রক্ষাকবচ বহাল থাকলেও তদন্ত প্রক্রিয়া চলবে। 

আজ, বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে রাজ্যের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। শুনানিতে সুমিত রায়ের রক্ষাকবচ খারিজের আবেদন জানান তিনি। প্রধান বিচারপতির বেঞ্চে তুষার মেহতা অভিযোগ করে জানান, হাজিরা দিলেও তদন্তে সুমিত রায় সহযোগিতা করছেন না। এহেন পরিস্থিতিতে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। যদিও এক্ষেত্রে প্রধান বিচারপতির বেঞ্চ পর্যবেক্ষণে জানান, তদন্তে কোনও বাধা সৃষ্টি করা হচ্ছে না। 

এরপরেই তদন্তে কি কি বিষয় উঠে এসেছে তা তুলে ধরেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। এমনকী তদন্তে যে সমস্ত তথ্য এবং নথি উঠে এসেছে তা আদালতে জমা দিতেও যে রাজ্য প্রস্তুত তাও জানান আইনজীবী। সওয়াল জবাবে তুষার মেহতা জানান, তদন্ত এখনও চলছে। বেশ কিছু তথ্য ইতিমধ্যে সামনে এসেছে। তা খতিয়ে দেখা প্রয়োজন। এই অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলেও আদালতে দাবি করেন সলিসিটর জেনারেল। যদিও এহেন বক্তব্যের বিরোধীতা করেন সুমিত রায়ের আইনজীবী। সবপক্ষের বক্তব্য শুনে শীর্ষ আদালত সুমিত রায়ের রক্ষাকবচ বহাল রাখে।

রাজ্যে পালাবদলের পরই মেদিনীপুর প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা শালবনীর একটি জমি সংক্রান্ত কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার হন। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে একের পর এক দুর্নীতি ও অনিয়মের মামলা যুক্ত হতে থাকে। এরমধ্যে রয়েছে ডেবরার চাকরি দুর্নীতি মামলা। শালবনী জমি কেলেঙ্কারি এবং ডেবরা চাকরি দুর্নীতি—দুই মামলাতেই সুমিত রায়ের নাম উঠে আসে। ইতিপূর্বে শালবনী থানার পুলিশ সুমিতের সন্ধানে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনেও তল্লাশি চালিয়েছিল। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সুমিত রায় আদালত থেকে আইনি রক্ষাকবচ পান। তবে আদালতের নির্দেশ মেনে তদন্তের স্বার্থে তাঁকে ভবানীভবনে হাজিরা দিতে হচ্ছে। 

You might also like!