Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Country

1 month ago

Himachal Rain: বৃষ্টিতে হিমাচলে শতাধিক রাস্তা বন্ধ, বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন

Heavy rain to continue in Himachal
Heavy rain to continue in Himachal

 

শিমলা, ২০ আগস্ট :  বৃষ্টি দুর্যোগে হিমাচল প্রদেশে স্বাভাবিক জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্ধ হয়ে রয়েছে শতাধিক রাস্তা। এমতাবস্থায় আবহাওয়া দফতর জানিয়েছেন, এখনই থাকবে না বৃষ্টির দাপট, আগামী ২৪ ঘণ্টাও একাধিক রাজ্যে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

প্রশাসন সূত্রের খবর, হিমাচলের ১৬৭টি রাস্তা বন্ধ রয়েছে—যার মধ্যে মান্ডি-কোটলি জাতীয় মহাসড়কও রয়েছে। এছাড়া, বর্ষার মরশুমে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে ১৩০টি ট্রান্সফরমার এবং ২২২টি পানীয় জল সরবরাহ প্রকল্প অচল হয়ে পড়েছে। আবহাওয়া দফতর আগামী ২৪ ঘণ্টাও ভারী বৃষ্টির জন্য ‘হলুদ সতর্কতা’ জারি করেছে। কাংড়া, কুল্লু, মান্ডি, সিরমাউর, উনা ও হামিরপুর জেলায় এই সতর্কতা জারি করা হয়েছে; এসব জেলার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে ভূমিধস ও হড়পা বানের সম্ভাবনা রয়েছে।

You might also like!