Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Country

1 month ago

Opposition MPs protest: সংসদের মকর দ্বারে বিক্ষোভ বিরোধী সাংসদদের

Opposition MPs protest at the Parliament
Opposition MPs protest at the Parliament

 

নয়াদিল্লি, ৭ আগস্ট : সিজেপি-র আন্দোলনে পুলিশি পদক্ষেপের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্যাখ্যা জানতে চেয়ে শুক্রবারও সংসদের মকর দ্বারে বিক্ষোভ দেখালেন বিরোধী সাংসদেরা। এদিন বৃষ্টির মধ্যেও তাঁরা ‘অমিত শাহ জবাব দো’ লেখা ব্যানার হাতে বিক্ষোভ দেখান। কংগ্রেস সাংসদ চামলা কিরণ কুমার বলেন, আমরা চাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি সংসদের অধিবেশনে যোগ দিয়ে ২০ জুলাইয়ের ঘটনাটির বিষয়ে কথা বলুন| আমরা বারবার অনুরোধ করছি, কিন্তু অমিত শাহ জি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি কেউই এই বিষয়টি ব্যাখ্যা করতে আসেননি। তাঁদের প্রথম কাজ হলো কী ঘটেছিল তার ব্যাখ্যা দেওয়া। তারপর আমরা বিলগুলো উত্থাপন করব। আমরা বিলগুলো নিয়ে আলোচনা করব। এটাই আমাদের দাবি। তাঁরা আমাদের উপেক্ষা করছেন। তাঁরা মনে করেন যে, তাঁদের বিরোধী দল বা দেশের মানুষের কাছে জবাবদিহি করতে হবে না। যতক্ষণ তাঁরা তা না করবেন, ততক্ষণ এটা চলতে থাকবে।

You might also like!