Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Country

5 months ago

Arvind Kejriwal: ‘পাঞ্জাবেই মোদির পতন’—কেজরিওয়ালের হুঙ্কারে রাজনৈতিক তাপমাত্রা চরমে

Arvind Kejriwal lashed out at BJP
Arvind Kejriwal lashed out at BJP

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বাংলায় বিজেপির বড় জয়ের পর জাতীয় রাজনীতিতেও তার প্রভাব পড়তে শুরু করেছে। গেরুয়া শিবিরের এই উত্থানের মধ্যেই পাল্টা আক্রমণ শানালেন  অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টির প্রধানের বক্তব্য, “আগামী বছর পাঞ্জাব নির্বাচনেই মোদির পতন হবে।” তিনি আরও বলেন, পাঞ্জাব নির্বাচনের ফলাফলের পর ধাপে ধাপে দেশজুড়ে বিজেপির প্রভাব কমতে শুরু করবে।

সম্প্রতি দিল্লিতে পাঞ্জাবের আপ সাংসদদের উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন কেজরিওয়াল। সেখানে তিনি বলেন, “বিজেপি অসম, বাংলা, মহারাষ্ট্র, বিহার, দিল্লি এবং আরও বেশ কয়েকটি রাজ্যে নির্বাচনে জয়লাভ করেছে। তবে আগামী ফেব্রুয়ারিতে পাঞ্জাবে নির্বাচন রয়েছে। আর সেই নির্বাচনই বিজেপির অশ্বমেধের ঘোড়াকে থামাবে। শুধু তা-ই নয়, পাঞ্জাব নির্বাচনই নরেন্দ্র মোদি সরকারের পতন ঘটাবে। এরপর থেকে মোদি আর একটি নির্বাচনেও জয়লাভ করতে পারবেন না।” সম্প্রতি ৭ আপ সাংসদ গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। তাঁদের ‘শত্রু’ আখ্যা দিয়ে কেজরিওয়াল বলেন, “দলবদলু সাংসদরা আপের ক্ষতি করেছেন। এই সাতটি আসন কারও সম্পত্তি নয়। সেগুলি পাঞ্জাবের। সেখানকার জনগণের। বিজেপি এগুলি চুরি করেছে।”  

অন্যদিকে, বঙ্গ ভোট নিয়েও মুখ খুলেছেন আপ প্রধান। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের নির্বাচন শুধু একটি নির্বাচন ছিল না। গত চার মাস ধরে আমরা রাজ্যজুড়ে চরম বিশৃঙ্খলা দেখেছি। বিহার এবং মহারাষ্ট্রের কৌশল এখানে অবলম্বন করা হয়েছিল। দিল্লিতেও আমি সেই পরিস্থিতি স্বচক্ষে দেখেছি। আমি জেলে যাওয়ার আগে আমার নির্বাচনী এলাকায় ১ লক্ষ ৪৮ হাজার ভোটার ছিলেন। কিন্তু আমার মুক্তির পর সেই সংখ্যা কমে ১ লক্ষ ৬ হাজার হয়ে গিয়েছে। ৪২ হাজার ভোটারকে বাতিল করে দেওয়া হয়েছিল।” তাঁর সংযোজন, “বাংলায় অবৈধ উপায়ে বিজেপি জিতেছে।” 

You might also like!