Breaking News
 
Seva Jyoti Sankalp Yatra: ঝাবুয়ায় সেবা জ্যোতি সংকল্প যাত্রা, বুধবার ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান

 

Country

2 months ago

Gujarat Monsoon: আগামী কয়েকদিন গুজরাটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা

Rainfall in Gujarat
Rainfall in Gujarat

 

গান্ধীনগর, ৫ আগস্ট : গুজরাটে বর্ষা সক্রিয়। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ৫ থেকে ১০ আগস্টের মধ্যে রাজ্যের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ গুজরাটের কয়েকটি জেলা ছাড়াও উত্তর গুজরাট, সৌরাষ্ট্র এবং কচ্ছের অনেক এলাকাতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন ছোটা উদয়পুর, ভদোদরা, ভারুচ, নর্মদা, সুরাট, তাপী, নবসারি, ডাং, ভালসাদ, দমন, দাদরা ও নগর হাভেলির পাশাপাশি কচ্ছ, বনসকাঁথা, পাটান, মেহসানা, সবরকাঁথা, গান্ধীনগর, আহমেদাবাদ, খেড়া, আনন্দ, মোরবি, রাজকোট, জামনগর, পোরবন্দর, জুনাগড়, আমরেলি, ভাবনগর এবং গির সোমনাথ-সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির প্রভাব পড়েছে রাজ্যের জলাধারগুলিতেও। বর্তমানে ২৭টি বাঁধ উপচে পড়েছে। ৩৪টি বাঁধ হাই অ্যালার্ট, ১০টি অ্যালার্ট এবং ৯টি ওয়ার্নিং স্তরে রয়েছে। রাজ্য সরকার ও আবহাওয়া দফতর সাধারণ মানুষকে বৃষ্টির সময় সতর্ক থাকতে এবং জলমগ্ন এলাকা ও নদী-নালা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।

You might also like!