Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Anil Deshmukh : বোম্বে হাইকোর্ট অনিল দেশমুখের জামিনে স্থগিতাদেশ বাড়াতে অস্বীকার, আজই জেল থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা

Anil Deshmukh
Anil Deshmukh

 

মুম্বই, ২৮ ডিসেম্বর : আজ বুধবার জেল থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ-র। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-র নথিভুক্ত একটি দুর্নীতির মামলায় তাকে জামিন দেওয়ার আদেশে বিষয়ে মঙ্গলবার বম্বে হাইকোর্ট স্থগিতাদেশ বাড়াতে অস্বীকার করায় বুধবার জেল থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিচারপতি এম এস কার্নিক ১২ ডিসেম্বর ৭৩ বছর বয়সী এনসিপি নেতাকে জামিন দিয়েছিলেন। কিন্তু সিবিআই সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার জন্য সময় চেয়েছিল বলে ১০ দিনের জন্য আদেশ স্থগিত রাখা হয়েছিল।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট শীতকালীন অবকাশের জন্য বন্ধ থাকায় আপিলটি আগামী বছরের জানুয়ারিতে শুনানি হবে। গত সপ্তাহে, হাইকোর্ট সিবিআইয়ের অনুরোধে ২৭ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ বাড়িয়েছিল। মঙ্গলবার কেন্দ্রীয় সংস্থা আরও একটি সময় বাড়ানোর আবেদন করেছে। দেশমুখের আইনজীবী অনিকেত নিকম এবং ইন্দরপাল সিং দাবি করেন, সিবিআই হাইকোর্টের আগের আদেশটিকে "অতিরিক্ত" করার চেষ্টা করছে। আদালত জানিয়েছে, যে কোনও পরিস্থিতিতেই আর একটি এক্সটেনশন দেওয়া হবে না।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…