Country

2 months ago

Cold wave grips Kashmir valley: কনকনে ঠান্ডা শ্রীনগরে, ফের পারদ-পতন কাশ্মীর উপত্যকায়

Cold wave grips Kashmir valley
Cold wave grips Kashmir valley

 

শ্রীনগর, ২৬ নভেম্বর : কনকনে ঠান্ডায় কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকা। শীতে জবুথবু শ্রীনগর থেকে পহেলগাম, গুলমার্গ থেকে কুপওয়ারা - সর্বত্রই তাপমাত্রার পারদ নেমেছে হিমাঙ্কের নীচে। শ্রীনগরে মঙ্গলবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.৯ ডিগ্রি সেলসিয়াস। এখনও পর্যন্ত মঙ্গলবার রাতই শ্রীনগরে এই মরশুমের শীতলতম রাত।

শীতের দাপট শুরু হয়েছে গুলমার্গেও। পর্যটকদের প্রিয় স্থান এখানেও হিমাঙ্কের নীচে নেমেছে তাপমাত্রা। শ্রীনগর থেকে গুলমার্গ, কুপওয়ারা থেকে পহেলগাম সর্বত্রই এখন জমজমাট ঠান্ডা। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কিছু দিন জম্মু ও কাশ্মীরের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, বাড়বে শীতের দাপটও। শোপিয়ানে তাপমাত্রা নেমেছে মাইনাস ৬.২ ডিগ্রি সেলসিয়াসে, পুলওয়ামাতে মাইনাস ৫.৯ ডিগ্রি সেলসিয়াস। শীতের দাপট বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশাও বাড়ছে। বুধবার সকালে শ্রীনগর-সহ কাশ্মীরের নানা স্থান কুয়াশাচ্ছন্ন ছিল। ফলে দৃশ্যমনতাও কিছুটা কমে যায়।

You might also like!