Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Country

5 months ago

Vijay : জোট রাজনীতিতে চমক, ডিএমকে-এআইএডিএমকে একসঙ্গে? ১০৭ বিধায়কের ইস্তফার হুঁশিয়ারি বিজয়ের

Southern superstar Vijay aspires to become the Chief Minister of Tamil Nadu.
Southern superstar Vijay aspires to become the Chief Minister of Tamil Nadu.

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর রাজনীতিতে ক্ষমতার অঙ্ক ক্রমশ জটিল হচ্ছে। একদিকে রাজ্যপাল আর ভি আরলেকরের অনড় মনোভাব, অন্যদিকে বিজয়ের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ নিয়ে অনিশ্চয়তা—সব মিলিয়ে তৈরি হয়েছে এক অচলাবস্থা। একক বৃহত্তম দল হওয়া সত্ত্বেও টিভিকে এখনও সরকার গঠন করতে ব্যর্থ।

বস্তুত এবারের নির্বাচনে চমকপ্রদভাবে তামিনাড়ুতে একক বৃহত্তম দল হিসাবে উঠে এসেছে টিভিকে। কিন্তু তারা ‘জাদু সংখ্যা’ এখনও ছুঁতে পারেনি। টিভিকের প্রাপ্ত আসন সংখ্যা ১০৮। কিন্তু ২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ুর বিধানসভায় সরকার গড়তে গেলে দরকার ১১৮টি আসন। এই অবস্থায় বিজয়ের দলকে সমর্থন জানিয়েছে কংগ্রেস। সবমিলিয়ে বিজয়ের পক্ষে এখন রয়েছে ১১৩টি আসন। যেটিও পর্যাপ্ত নয়। এখনও দরকার ৫ বিধায়কের সমর্থন। সূত্রের খবর, সিপিআই, সিপিএম এবং ভিসিকে-র মতো দলগুলির সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছেন বিজয়। কিন্তু এখনও কোনও দলই সমর্থনের চিঠি দেননি বিজয়কে। ফলে জট কাটছে না।

এর মধ্যেই এমকে স্ট্যালিনের ডিএমকে ও পালানিস্বামীর দল এআইএডিএমকে হাত মিলিয়ে সরকার গড়ার প্রস্তাব দেবে, এই গুঞ্জনও ছড়াচ্ছে। স্বাভাবিক ভাবেই এহেন পরিস্থিতিতে ক্ষুব্ধ বিজয় জানিয়েছেন গণ ইস্তফার কথা। প্রসঙ্গত, বিজয়ের দলের আসনসংখ্যা ১০৮। কিন্তু এর মধ্যে একা বিজয়ই দু’টি আসনে জয়লাভ করেছেন। তাই আপাতত বিধায়ক সংখ্যা ১০৭।

সূত্রের দাবি, দ্রুত রাজ্যপাল বিজয়কে শপথবাক্য পাঠ না করালে টিভিকে আদালতের দ্বারস্থ হবে। তাঁদের অভিযোগ, রাজ্যপালের অবস্থান বেআইনি। এই পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়িয়েছে হাত শিবির। রাজ্যপালের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। আরও আশ্চর্যের, রাজ্যপালের সমালোচনা করেছে ডিএমকে-ও। দলের এক নেতা বলছেন, “রাজ্যপাল যেটা করছেন সেটা সংবিধান বিরোধী। তামিল অস্মিতার বিরোধী।” কিন্তু ক্ষমতার গন্ধ তাদেরও ফের বিজয়ের বিপরীত দিকে ঠেলতে শুরু করেছে, পরিস্থিতি এমনই।

You might also like!