Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Country

1 month ago

Rain Forecast in Himachal: বৃষ্টি-দুর্যোগে হিমাচলে ২৫৯টি রাস্তা; ক্ষয়ক্ষতি প্রচুর, চলবে ভারী বর্ষণ

Rain Forecast in Himachal
Rain Forecast in Himachal

 

শিমলা, ১২ আগস্ট: বৃষ্টিজনিত দুর্যোগে পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশে বন্ধ হয়ে পড়েছে ২৫৯টি রাস্তা। এবারের বর্ষায় ক্ষয়ক্ষতি ৯০০ কোটি টাকা ছাড়িয়েছে। এমতাবস্থায় আবহাওয়া দফতর জানিয়েছে, হিমাচলে আগামী ১৭ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বর্ষণের ফলে ক্ষতিগ্রস্ত হওয়ায় হিমাচল প্রদেশে ২৫৯টি রাস্তা এখনও বন্ধ রয়েছে এবং প্রায় ১৬১টি ট্রান্সফরমার ও ৫৪টি জল সরবরাহ ব্যবস্থা অচল হয়ে পড়ে আছে।

রাজ্য জরুরি পরিষেবা কেন্দ্রের তথ্য অনুযায়ী, বন্ধ হয়ে যাওয়া সড়কগুলির মধ্যে মান্ডিতে ১২০টি, চাম্বায় ৪২টি, কুল্লুতে ৪০টি, শিমলায় ৩০টি, সিরমৌরে ১৫টি, কাংড়ায় ৫টি, উনায় ৪টি, লাহুল ও স্পিতিতে ২টি এবং কিন্নরে একটি সড়ক রয়েছে। একইভাবে, বিকল হয়ে পড়া ট্রান্সফরমারগুলির মধ্যে মান্ডিতে ৭৭টি, শিমলায় ৪৩টি, কুল্লুতে ৪০টি এবং চাম্বায় একটি রয়েছে। এছাড়া, ব্যাহত হওয়া জল সরবরাহ প্রকল্পগুলির মধ্যে শিমলায় প্রায় ৩৩টি, চাম্বায় ১৬টি এবং হামিরপুরে ৫টি প্রকল্প রয়েছে।

এদিকে, আগামী ১৭ আগস্ট পর্যন্ত রাজ্যজুড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে; এই কারণে রাজ্যের আবহাওয়া দফতর ‘কমলা’ ও ‘হলুদ’ সতর্কতা জারি করেছে। আগামী ২৪ ঘণ্টার জন্য কাংড়া, মান্ডি ও চাম্বা জেলায় ‘হলুদ' সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া রাজ্যের বাকি অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে।

You might also like!