Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Cooking

5 days ago

vegetables Veg Deewani Handi: শীতের সব্জিতেই রেস্তরাঁর স্বাদ! ঘরেই বানান কাজু-ক্রিমে মোড়া ‘ভেজ দিওয়ানি হান্ডি’

vegetables Veg Deewani Handi
vegetables Veg Deewani Handi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শীতের বাজার মানেই সব্জির রকমারি—ফুলকপি, বাঁধাকপি, গাজর, সিম, বেগুন, মুলোর মতো টাটকা তরিতরকারিতে ভরে থাকে থলে। মরসুম শেষের মুখেও যখন এই সব্জিগুলি সহজেই মিলছে, তখন সেগুলিকে একটু আলাদা ভাবে ব্যবহার করাই যায়। প্রতিদিনের পাঁচমিশালি তরকারির বদলে এবার ঘরেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইলের জনপ্রিয় নিরামিষ পদ ‘ভেজ দিওয়ানি হান্ডি’।


∆ উপকরণ:


আধ খানা ফুলকপি


২টি মাঝারি গাজর


৪-৫টি বিন্‌স


ছোট একবাটি কড়াইশুঁটি


৩-৪টি সিম


১টি বড় টম্যাটো


একমুঠো পেঁয়াজ বেরেস্তা


৬-৮টি কাজুবাদাম


১ টেবিল চামচ আদা-রসুন বাটা


৪-৫ কোয়া রসুন


আধ ইঞ্চি রসুন


১টি তেজপাতা


১ চা-চামচ জিরে


৩-৪টি গোলমরিচ


২-৩টি ছোট এলাচ


২ টেবিল চামচ ঘি


৩-৪টি কাঁচালঙ্কা


সাদা তেল


নুন, চিনি


১ টেবিল চামচ ফ্রেশ ক্রিম


∆ প্রণালী: কড়াইয়ে বা হাঁড়িতে সাদা তেল নিয়ে টম্যাটো কুচি দিয়ে দিন। যোগ করুন রসুন এবং টুকরো করে কাটা আদা, কাঁচালঙ্কা।স্বাদমতো নুন দিয়ে হালকা নাড়াচাড়া করে নিন। দিন একটু জল। টম্যাটো গলে গেলে ঠান্ডা করে, তার সঙ্গে পেঁয়াজ বেরেস্তা (বাদামী করে তেলে ভাজা পেঁয়াজ) যোগ করে মিক্সারে ঘুরিয়ে নিন। কড়াইয়ে তেল দিয়ে জিরে ফোড়ন দিন। ফুলকপি, গাজর-সহ সমস্ত সব্জি ছোট করে কেটে হালকা করে নুন-হলুদ দিয়ে ভেজে তুলে রাখুন।

কড়াইয়ে সাদা তেল এবং ঘি দিয়ে গরম করুন। তেজপাতা, গোলমরিচ, এলাচ ফোড়ন দিন। আদা-রসুন বাটা, হলুদ, নুন, কাশ্মীরিলঙ্কার গুঁড়ো, ধনে-জিরে গুঁড়ো, দিয়ে কষিয়ে নিন। মিক্সারে ঘুরিয়ে নেওয়া টম্যাটো-বাদাম বাটা দিয়ে কষাতে থাকুন। তেল ছেড়ে এলে ভাজা সব্জি দিয়ে নাড়াচাড়া করে আঁচ কমিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিন। স্বাদমতো নুন-চিনি যোগ করে নিন। শেষ ধাপে একমুঠো ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নিন ফ্রেশ ক্রিম। মিনিট ২ রান্না করে ছোট হাঁড়িতে পরিবেশন করুন।

You might also like!