Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Cooking

10 months ago

Steamed egg korma: মাত্র ৩০ মিনিটে রান্না শেষ! ছুটির দিন জমিয়ে দেবে এই স্পেশাল ‘ভাপা ডিমের কোর্মা’র রেসিপি!

Steamed egg korma
Steamed egg korma

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ছুটির দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে গিন্নি হেঁশেলে যেতে চাইছেন না। কর্তাও বাজারে যেতে অনীহা বোধ করছেন। কিন্তু পেট তো সে সব শুনবে না। বেলা বাড়লেই পেটে ছুঁচো ডন দেবে। তখন ফ্রিজ খুলে ভাবতে বসতে হবে নিজে কী খাবেন, আর বাড়ির সকলকে কী খেতে দেবেন। সপ্তাহান্তে একটা দিন যদি ঘণ্টার পর ঘণ্টা হেঁশেলে কেটে যায়, তা হলে চলবে কেন? তার চেয়ে বরং ফ্রিজে রাখা কয়েকটি ডিম দিয়ে বানিয়ে ফেলুন ভাপা ডিমের কোর্মা। রইল রেসিপি।

কী কী লাগবে?

ডিম: ৪টি

পেঁয়াজ কুচি: ১ টেবিল চামচপেঁয়াজবাটা: ২ টেবিল চামচ

পেঁয়াজ বেরেস্তা: ১ টেবিল চামচআদা বাটা: আধ চা চামচ

রসুন বাটা: আধ চা চামচ

লঙ্কা গুঁড়ো: আধ চা চামচ

ধনে গুঁড়ো: আধ চা চামচ

কাজুবাদাম: ৫টি

কিশমিশ: ১০–১২টি

কাঁচালঙ্কা: ৫–৬টি

তেজপাতা: ১টি

গোটা গরমমশলা: ১ টেবিল চামচ

দুধ: ১ কাপ

চিনি: ১ চা চামচ

লবণ: পরিমাণমতো

ঘি: ২ টেবিল চামচ

কী ভাবে বানাবেন?

প্রথমে একটি পাত্রে ডিম ভেঙে নিয়ে তার মধ্যে পেঁয়াজকুচি, নুন, লঙ্কাগুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিন।

এ বার কাচের পাত্রে সামান্য তেল ব্রাশ করে তার মধ্যে ডিমের মিশ্রণ ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নিন মিনিট দশেক।

ডিম ভাপানো হয়ে গেলে তা অভেন থেকে বার করে নিয়ে ছুরির সাহায্যে কেটে নিতে হবে।

অন্য দিকে, ব্লেন্ডারে দুধ, কাজুবাদাম আর কিশমিশ দিয়ে ব্লেন্ড করে রাখুন।

এ বার একটা প্যানে ঘি গরম করে তাতে তেজপাতা, গোটা গরমমশলা ফোড়ন দিন।

তার মধ্যে পেঁয়াজ, আদা ও রসুনবাটা, ধনে গুঁড়ো, নুন, চিনি দিয়ে কষিয়ে নিতে হবে।

মশলা থেকে তেল ছেড়ে এলে এ বার দুধের মিশ্রণটা দিয়ে দিতে হবে।

ঝোল ফুটে উঠলে ভাপানো ডিমের টুকরোগুলো দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিন।

প্রয়োজন হলে সামান্য জল দেওয়া যেতে পারে। একেবারে শেষে কাঁচালঙ্কা ছড়িয়ে দিন।

ঝোল ঘন হয়ে এলে উপর থেকে বেরেস্তা ছড়িয়ে নামিয়ে ফেলুন। চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন।

You might also like!