Breaking News
 
MLA Byran Biswas: বাইরনের ঘরে আগুন কী ভাবে? জল্পনার মাঝে মুখ খুললেন মেজো ভাই, দিলেন শর্ট সার্কিটের তত্ত্ব SP MP Targets Rahul Gandhi: ‘হারের ভয়েই’ রায়বরেলিতে লড়তে চাননি রাহুল? বিস্ফোরক দাবি অখিলেশের দলের সাংসদের M Nageshwar Rao: আর্থিক অনিয়মের অভিযোগের পর রাজনীতিতে প্রাক্তন সিবিআই প্রধান, নতুন ভূমিকায় নাগেশ্বর রাও Nagaland Woman 'Assaulted: ভারত-ব্রাজিল ম্যাচের পর পাঁচতারা হোটেলে অশান্তি! নাগাল্যান্ডের দুই যুবতীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ CM Suvendu Adhikari: ‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করলে কেমন হয়?’ নন্দীগ্রাম থেকে মমতাকে ফের খোঁচা শুভেন্দুর Suvendu Adhikari: ‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

 

Horoscope

2 years ago

Zodiac Sign Traits: সামান্য বাজেটে সংসার চালানোয় পারদর্শী এই চার রাশি!

Zodiac Sign Traits (File Picture)
Zodiac Sign Traits (File Picture)

 

মেষ রাশি

অত্যন্ত বাস্তববাদী হন মেষ রাশির জাতকরা। এরা নিজেদের সামনে আর্থিক লক্ষ্য স্থির করে রাখেন। কত বছরের মধ্যে কত টাকা সঞ্চয় করতে হবে তা আগে থেকেই ঠিক করে ফেলেন এরা। সেই লক্ষ্যে পৌঁছতে প্রয়োজনে বেশ অল্প টাকায় এরা সংসার চালান। নিজেদের বাজেট ধরে রাখতে নতুন নতুন উদ্ভাবনী শক্তির পরিচয় দেন মেষ রাশির জাতকরা। গ্যাজেট ব্যবহার করে কাজের লোক না রাখা, বাগানে যতটা সম্ভব শাক সবজি ফলানো, অন্যের সঙ্গে জিনিস ভাগ করে নেওয়ার মতো কাজ করে এরা সংসার চালানোর খরচ অনেকটাই কমিয়ে ফেলতে পারেন।

বৃষ রাশি

নিজের কাছে যা আছে, যতটুকু আছে তাই দিয়েই সুন্দর করে সংসার চালাতে পারেন বৃষ রাশির জাতকরাঠ। এরা স্থিতিশীলতা পছন্দ করেন। বৃষ রাশির জাতকরা শান্ত ও ধৈর্য্যশীল। কখন কোন জিনিসটার দাম কমবে, কোন জিনিস কতটা পরিমাণে কিনলে কিছুটা কম দামে পাওয়া যাবে, সেই দিকে খেয়াল রাখেন এরা। প্রত্যেকটা টাকা এরা গুণে খরচ করেন। আবার হাতে অনেক টাকা এলে তখন বিলাস ব্যসনে গা ভাসিয়ে দিতেও ছাড়েন না বৃষ রাশির জাতকরা।

কর্কট রাশি

নিরাপত্তার গুরুত্ব সবচেয়ে বেশি কর্কট রাশির জাতকদের কাছে। সেই কারণে আর্থিক নিরাপত্তার লক্ষ্যে অপ্রয়োজনীয় খরচ এদের মোটে পছন্দ নয়। যেটুকু দরকার, শুধু সেটুকুই এরা কিনতে পছন্দ করেন। বাড়িতে যতটা সম্ভব কাজ এরা নিজেরা করে নেন। ফলে কাজের লোকের খরচ কমিয়ে এরা টাকা বাঁচান। কোনও জিনিস খারাপ হয়ে গেলে নতুন কেনার থেকে তা সারিয়ে নেওয়াতেই গুরুত্ব দেন কর্কট রাশির জাতকরা। এভাবেই বেশ কম বাজেটে সংসার চালিয়ে নিতে পারেন কর্কট রাশির জাতকরা।

কন্যা রাশি

সব কাজ নিখুঁত ভাবে করতে পছন্দ করেন কন্যা রাশির জাতকরা। এদের আর্থিক পরিকল্পনাও তাই নিখুঁত হয়। এরা সেরকমই বাজেট বানান, যে বাজেট এরা ফলো করতে পারবেন। তাই নিজেদের বাজেটের অতিরিক্ত খরচ করার কখনও প্রয়োজন হয় না কন্য়া রাশির জাতকদের। কী ভাবে সংসারের খরচ কমানো যায়, সেদিকে এদের সতর্ক দৃষ্টি থাকে। যে খাতে যতটুকু প্রয়োজন, ততটুকুই টাকা বরাদ্দ করেন কন্যা রাশির জাতকরা। এই ভাবে হিসেব কষে খরচ করেন বলেই কম খরচেও সংসার চালিয়ে নিতে পারেন এরা।

You might also like!