Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Health

2 years ago

Adeno Virus:অ্যাডিনোভাইরাসে ফের মৃত্যু! কলকাতা মেডিক্যাল কলেজে প্রাণ হারাল হুগলির শিশু

Adenovirus
Adenovirus

 

 কলকাতা, ২ মার্চ : অ্যাডিনোভাইরাস প্রাণ কাড়ল আরও একটি শিশুর। বৃহস্পতিবার ভোরে কলকাতা মেডিক্যাল কলেজে হুগলির ১ বছর ৩ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। মৃতার নাম শ্রেয়া পাল। হাসপাতাল সূত্রে খবর, প্রবল জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে ওই শিশুকে গত ২১ ফেব্রুয়ারি হুগলির সরকারি হাসপাতাল থেকে মেডিক্যাল কলেজে রেফার করা হয়। তার পরেই তার শরীরে অ্যাডিনোর রয়েছে কি না তা জানতে পরীক্ষা করা হয়।

পরীক্ষার ফল আসার পর দেখা যায় ওই শিশুর শরীরে দানা বেঁধেছে অ্যাডিনোভাইরাস। হাসপাতালে ভর্তি থাকার সময় শিশুটির দুই ফুসফুসে নিউমোনিয়া হয়। এর পর বৃহস্পতিবার ভোরে একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণে মৃত্যু হয় ওই শিশুর। অ্যাডিনোভাইরাস ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে, গত মঙ্গলবার গভীর রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে বি সি রায় শিশু হাসপাতালে তিন জন, কলকাতা মেডিক্যালে তিন জন এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে এক জন শিশুর মৃত্যু হয়েছে।


You might also like!