Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

Health

1 year ago

Summer Eye Care: তীব্র গরমে আপনার চোখ কীভাবে সুরক্ষিত রাখবেন? জেনে নিন কয়েকটি সহজ পদ্ধতি!

Summer Eye Care (Symbolic picture)
Summer Eye Care (Symbolic picture)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: তীব্র তাপপ্রবাহে আমরা সকলেই চূড়ান্ত অস্বস্তির সন্মুখীন। আর এই সময় চোখের দিকে নজর দেওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, চোখ মানুষের অপরিহার্য ও অতি গুরুত্বপূর্ণ অঙ্গ। চক্ষু বিশেষজ্ঞরা গরমে চোখের যত্নের জন্য কতগুলো সাধারণ উপদেশ দিয়ে থাকেন। যেমন -

১) প্রচুর জল খান: শরীরে জলের অভাব হলে, সবচেয়ে আগে প্রভাব পড়ে চোখে। গরমে ঘাম হয়ে শরীর শুকিয়ে যায়। তাই এই সময়ে বেশি করে জল খান। তাতে চোখ ভিজে থাকবে। চোখের ক্ষতি কম হবে। 


২) সানগ্লাস: বাড়ির বাইরে বেরোতে হলেই সানগ্লাস ব্যবহার করুন। এটি রোদ এবং অতিরিক্ত তাপ থেকে চোখ রক্ষা করবে। মনে রাখবেন, অতিরিক্ত তাপ এবং রোদ— দু’টিই চোখের পক্ষে মারাত্মক ক্ষতিকারক। তাই রোদচশমা না পরে তপ্ত রোদে বাইরে বেরোবেন না। 


৩) দুপুরে বাইরে নয়: একান্ত প্রয়োজন না হলে দুপুরে বাইরে বেরোবেননা। মনে রাখবেন, দুপুরের রোদ আর তাপ চোখের সবচেয়ে বেশি ক্ষতি করে। তাই এই সময়ে একেবারে বাইরে বেরোবেন না। 


৪) টুপি ব্যবহার করুন: রোদে বেরোনোর সময়ে শুধু সানগ্লাস নয়, টুপি জাতীয় কিছুও ব্যবহার করুন। এতে তীব্র রোদ থেকে আপনার মাথা এবং চোখ— দু’টিই রক্ষা পাবে। 


৫) আই ড্রপ: কিছু কিছু আই ড্রপ অনেকেই ব্যবহার করতে পারেন। এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এগুলি চোখের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। তবে কোন আই ড্রপ আপনার জন্য সঠিক, সেটি একমাত্র কোনও চক্ষুবিদ চিকিৎসকই বলতে পারবেন। তাই এটি ব্যবহার করার আগে অঊ চিকিৎসকের পরামর্শ নিন। 


৬) ঠান্ডা জল - মাঝে মাঝে ঠান্ডা জল দিয়ে চোখ ধুয়ে নিন।তবে জলের ঝাপটা দেবেননা।


You might also like!