Breaking News
 
Abhishek Banerjee : এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার? শান্তিনিকেতন সংক্রান্ত নোটিসে রাজনৈতিক তোলপাড় Sujan Chakraborty on Abhishek Banerjee :‘পিসির বাড়িতে আশ্রয়’ মন্তব্যে তীব্র বিতর্ক, ফলতা নির্বাচন নিয়ে অভিষেককে তোপ সুজনের Manirul Islam : ‘এমন মুখ্যমন্ত্রী আগে থাকলে…’ শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল ছাড়ার ব্যাখ্যা প্রাক্তন বিধায়কের Jahangir Khan :ফলতায় বড় রাজনৈতিক মোড়! ভোটের লড়াই ছাড়লেন জাহাঙ্গির, তোপ বিরোধীদের Chicken neck : জাতীয় নিরাপত্তায় বড় পদক্ষেপ, চিকেনস নেকের গুরুত্বপূর্ণ জমি কেন্দ্রকে দিল রাজ্য সরকার Amit Shah : ‘মাওবাদীদের অস্তিত্ব শেষের পথে’, বস্তারে দাঁড়িয়ে বড় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

 

Game

3 years ago

থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে পোঁছল ভারত

Indian Women Cricket Team
Indian Women Cricket Team

 

সিলেট ১৩ অক্টোবর : প্রত্যাশা মত মহিলা এশিয়া কাপের ফাইনালে পোঁছল ভারত ৷ বৃহস্পতিবার সেমিফাইনালে থাইল্যান্ডকে ৭৪ রানে হারিয়ে এশিয়া কাপের খেতাব জয়ের আরও কাছাকাছি পৌঁছে গেল ভারত৷ এদিন আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪৮ তোলে ভারত । ১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৭৪ রানে গুটিয়ে যায় থাইল্যান্ড । ফলে থাইল্যান্ডকে ৭৪ রানে হারিয়ে মহিলা এশিয়া কাপের ফাইনালে পোঁছল ভারত ৷ এদিনের ম্যাচের সেরা শেফালি বর্মা ৷ আগামী শনিবার এশিয়া কাপের ফাইনালে ভারত খেলতে নামতে পারে পাকিস্তান অথবা শ্রীলঙ্কার সঙ্গে ৷

এদিন সিলেটে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় থাইল্যান্ড ৷ এদিন ব্যাটরদের ক্রিজে নেমে খুব একটা সমস্যার মুখে পড়তে হয়নি ৷ প্রথমে ব্যাট করতে নামেন শেফালি বর্মা এবং স্মৃতি মান্ধানা। ১৪ বলে ১৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় স্মৃতিকে ৷ ক্রিসে বহাল থাকেন শেফালি ৷ মারকুটে ইনিংস খেলে হাফ সেঞ্চুরির দোড়গোড়া থেকে শেফালি ফিরে যান প্যাভিলিয়নে ৷ ২৮ বলে ৪২ রান করে ম্যাচের সেরা হন তিনি ৷ তাঁর ব্যাট এদিন ঝলসে ওঠে ৷ থেকে ৫ টি চার ও ১টি ছক্কায় এই রান সংগ্রহ করেন শেফালি ৷ এরপর রড্রিগেস নেমে ২৬ বলে করেন ২৭ রান করেন। চারে নেমে ৩০ বলে ৩৬ রান করেন হরমনপ্রীত কৌর। প্রথম ইনিংস শেষে ৬ উইকেটে ১৪৯রানের থাইল্যান্ডে টার্গেট দেয় ভারত ৷

জবাব দিতে নেমে শুরু থেকেই চাপে ছিল থাইল্যান্ড। ২১ রান তুলতে তারা হারিয়ে ফেলে ৪টি উইকেট। লক্ষ্যে পৌঁছতে গিয়ে রান তোলার গতির সঙ্গে টেক্কা দিতে পারেনি থাইরা। কোনও বাউন্ডারি না হাঁকিয়ে দলের পক্ষে ৪১ বলে ২১ রান করেন নারুইমল চাইওয়ি। এছাড়া ১টি চারে ২৯ বলে ২১ রান করেন নাটাইয়া বুচাথামও। তাঁরা ছাড়া আর কোনও ব্যাটার দুই অঙ্কের ঘরে রান সংখ্যা তুলতে পারেননি। অন্যদিকে, ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন ভারতের দীপ্তি শর্মা। দু'টি উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড ৷ একটি করে উইকেট নেন রেনুকা সিং, স্নেহ রানা এবং শেফালি ৷

You might also like!