Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

Game

3 months ago

India vs New Zealand, 3rd ODI: কোহলিকে থামিয়ে সিরিজ জয় করল নিউজিল্যান্ড

Virat Kohli
Virat Kohli

 

কলকাতা, ১৯ জানুয়ারি  : ইন্দোরে রবিবার সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে ম্যাচে কিউইরা জয় পেল ৪১ রানে। ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপসের দুর্দান্ত দুটি সেঞ্চুরিতে ৩৩৭ রানের পুঁজি গড়ে তারা। ৩৩৮ রান তাড়া করতে নেমে ভারতের ইনিংস গুটিয়ে গেল ২৯৬ রানে। ২-১ ব্যবধানে সিরিজ হারলেন শুভমান গিল। এই প্রথমবার ভারতের মাটিতে সিরিজ জিতল নিউজিল্যান্ড। কোহলির ফর্ম (১২৪) ছাড়া অনেক কিছু নিয়ে প্রশ্ন তুলে দিয়ে ভারতীয় ক্রিকেটের বছর শুরু হল।ভারতের মাটিতে এর আগে সাতটি ওয়ানডে সিরিজ খেলে সবকটিতেই হেরে ছিল নিউজিল্যান্ড। এবার ২-১ ব্যবধানের জয়ে তারা ইতিহাস রচনা করল। ২০২৪ সালে ভারতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল নিউজিল্যান্ড। দুই বছর পর একই স্বাদ পেল তারা ওয়ানডে সংস্করণে।


স্কোর বোর্ড: নিউজিল্যান্ড: ৩৩৭/৮ (মিচেল ১৩৭, ফিলিপস ১০৬, অর্শদীপ ৬৩/৩)

ভারত: ২৯৬/১০ (কোহলি ১২৪, নীতীশ ৫৩, কৃষ ক্লার্ক ৫৪/৩)

৪১ রানে পরাজিত ভারত।

নিউজিল্যান্ড সিরিজ জিতল ২-১ ব্যবধানে।

You might also like!