Breaking News
 
SP MP Targets Rahul Gandhi: ‘হারের ভয়েই’ রায়বরেলিতে লড়তে চাননি রাহুল? বিস্ফোরক দাবি অখিলেশের দলের সাংসদের M Nageshwar Rao: আর্থিক অনিয়মের অভিযোগের পর রাজনীতিতে প্রাক্তন সিবিআই প্রধান, নতুন ভূমিকায় নাগেশ্বর রাও Nagaland Woman 'Assaulted: ভারত-ব্রাজিল ম্যাচের পর পাঁচতারা হোটেলে অশান্তি! নাগাল্যান্ডের দুই যুবতীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ CM Suvendu Adhikari: ‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করলে কেমন হয়?’ নন্দীগ্রাম থেকে মমতাকে ফের খোঁচা শুভেন্দুর Suvendu Adhikari: ‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর Government Hospitals Employees Bonus: পুজোর আগে সরকারি হাসপাতালের কর্মীদের জন্য সুখবর, ৮.৩৩% বোনাসের নির্দেশ স্বাস্থ্যদপ্তরের

 

Game

1 year ago

Kagiso Rabada:৩০০ টেস্ট উইকেট নিলেন কাগিসো রাবাদা

Kagiso Rabada
Kagiso Rabada

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  দক্ষিণ আফ্রিকার পেস বোলার কাগিসো রাবাদা।  ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্টের প্রথম দিনে একটি বড় মাইলফলক অর্জন করলেন। রাবাদা ষষ্ঠ দক্ষিণ আফ্রিকান বোলার হিসেবে ৩০০ টেস্ট উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন। রাবাদার আগে দক্ষিণ আফ্রিকার আর যে সব কিংবদন্তি এই তালিকায় আছেন, তারা হলেন - ডেল স্টেইন, শন পোলক, মর্নি মরকেল, মাখাইয়া এনটিনি এবং অ্যালান ডোনাল্ড।

কাগিসো রাবাদা সোমবার সকালে বাংলাদেশের মুশফিকুর রহিমকে আউট করার পর এই কৃতিত্ব অর্জন করেন। ডেল স্টেইন এবং অ্যালান ডোনাল্ডের পর তৃতীয় দ্রুততম দক্ষিণ আফ্রিকান বোলার রাবাদা টেস্ট ফরম্যাটে ৩০০ উইকেট নিলেন। যেখানে রাবাদা ৬৫তম টেস্ট ম্যাচে এই মাইলফলক অর্জন করলেন। আর স্টেইন ২০১৩ সালে ৬১তম টেস্টে এবং ২০০০ সালে ডোনাল্ড তার ৬৩তম টেস্টে এটি অর্জন করেছিলেন।

You might also like!