Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

Ipl 2024 : প্লে-অফই লক্ষ্য রাহুল ব্রিগেডের, জয়ে ফিরতে চায় সানরাইজার্স

Sunrisers Hyderabad
Sunrisers Hyderabad

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বুধবার সন্ধেয় ঘরের মাঠে খেলতে নামবে সানরাইজার্স হায়দরাবাদ। প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। আইপিএলের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে হায়দরাবাদ। আর তালিকার পঞ্চম স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। দুই দলেরই প্রাপ্ত পয়েন্ট ১২। ফলে প্লে-অফে পৌঁছতে মরণ-বাঁচন লড়াই দুই দলেরই।

প্লে-অফে পৌঁছনোর জন্য ১৮ পয়েন্ট দরকার। লখনউ এবং হায়দরাবাদ দুই দলেরই এখনও কমপক্ষে ৬ পয়েন্ট প্রয়োজন। হায়দরাবাদ, দিল্লি ও মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ জিতলেও, প্লে-অফে নিজেদের জায়গা পাকা করতে রাহুলদের তাকিয়ে থাকতে হবে চেন্নাইয়ের দিকে। কারণ চেন্নাই একটা ম্যাচ হারলে তবেই ১৮ পয়েন্ট পাকা হবে লখনউয়ের।

অন্যদিকে, চলতি মরশুমে ধারাবাহিক পারফরম্যান্স করেছে হায়দরাবাদ। লখনউ ম্যাচের পর এখনও মুম্বই, গুজরাত ও পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ বাকি রয়েছে। লখনউয়ের বিরুদ্ধে হারলেও বাকি তিন ম্যাচের সুযোগ থাকছে কামিন্স ব্রিগেডের।


You might also like!