Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

1 year ago

National Conference in Delhi: বুধবার দিল্লিতে জাতীয় সম্মেলনে সূচনা হবে আদর্শ মহিলা-বান্ধব গ্রাম পঞ্চায়েত কর্মসূচির

National Conference in Delhi
National Conference in Delhi

 

নয়াদিল্লি, ৫ মার্চ : বুধবার দিল্লিতে জাতীয় সম্মেলনে সূচনা হবে আদর্শ মহিলা-বান্ধব গ্রাম পঞ্চায়েত কর্মসূচির। ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পাইনি) জানিয়েছে এই বিষয়ে।

পিআইবি-র তরফে জানানো হয়েছে, "প্রশাসনের তৃণমূল স্তরে লিঙ্গ সাম্যের নীতি যথার্থভাবে কার্যকর করে তুলতে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে ৫ মার্চ জাতীয় সম্মেলন আদর্শ মহিলা-বান্ধব গ্রাম পঞ্চায়েত কর্মসূচি (এমডব্লুএফজিপি)-র সূচনা করতে চলেছে পঞ্চায়েতি রাজ মন্ত্রক। আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপনের অঙ্গ হিসেবে এই উদ্যোগ। উপস্থিত থাকবেন পঞ্চায়েতি রাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী অধ্যাপক এস পি সিং বাঘেল এবং স্বাস্থ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। এছাড়াও কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের শীর্ষ পদাধিকারীদের পাশাপাশি ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ডের মতো আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিত্বও থাকবে ওই অনুষ্ঠানে। গ্রামপঞ্চায়েতগুলির নির্বাচিত প্রতিনিধি সহ দেশের বিভিন্ন প্রান্তের ৩৫০জন প্রতিনিধি সশরীরে কিংবা ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রতিটি জেলায় অন্তত একটি আদর্শ মহিলা-বান্ধব গ্রাম পঞ্চায়েত গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে সরকার। গ্রামীণ ক্ষেত্রকে আরও উন্নত করে তুলে বিকশিত পঞ্চায়েতের মাধ্যমে বিকশিত ভারতের স্বপ্ন পূরণ এখানে অন্যতম লক্ষ্য।

এই অনুষ্ঠানে আদর্শ মহিলা-বান্ধব গ্রাম পঞ্চায়েত কর্মসূচিতে অন্তর্ভুক্তির জন্য চিহ্নিত পঞ্চায়েতগুলির নির্বাচিত প্রতিনিধিদের প্রশিক্ষণ কর্মসূচির ভার্চুয়াল উদ্বোধন হবে। কাজের ক্ষেত্রে নজরদারির জন্য একটি ড্যাশবোর্ডও চালু করা হবে। মহিলা-বান্ধব গ্রাম পঞ্চায়েতগুলির প্রত্যাশিত কর্মকাণ্ড সম্পর্কে দিশা নির্দেশ দেওয়া হবে এই সম্মেলনে। দেখানো হবে দেশের বিভিন্ন প্রান্তে পঞ্চায়েত স্তরে মহিলাদের উন্নয়ন সংক্রান্ত উদ্যোগের ওপর ভিডিও।এই জাতীয় সম্মেলনের পর পঞ্চায়েতি রাজ মন্ত্রক আগামী ৮ মার্চ ২০২৫ আন্তর্জাতিক নারী দিবসে সারা দেশে মহিলা গ্রামসভার আয়োজন করবে।"

You might also like!