Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Mohammed Shami: আইসিসি টুর্নামেন্টে সবার ওপরে জায়গা পেলেন শামি

Mohammed Shami
Mohammed Shami

 

দুবাই, ১০ মার্চ : চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে রাজত্ব করল ভারতের স্পিনাররা। কিন্তু ইনিংসে মাত্র একটা উইকেট নিয়েই সবার ওপরে জায়গা পেলেন পেসার মহম্মদ শামি। ক্রিকেটের ৩ ফরম্যাট মিলিয়ে আইসিসি টুর্নামেন্টের ফাইনালে সবচেয়ে বেশি, ১০ উইকেটের মালিক ভারতীয় মহম্মদ শামি। আর এই রেকর্ড করে তিনি পেছনে ফেললেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে।

২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপ দিয়ে প্রথম কোনও আইসিসির ফাইনালে অংশ নেন শামি। সেবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসেই ৪ উইকেট নেন শামি। এরপর ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ইনিংসে মোট ৪টি উইকেট নেন শামি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নেন আরও ১টি উইকেট। আর রবিবার চ্যাম্পিয়নশিপ ক্রিকেট ফাইনালে কিউইদের বিরুদ্ধে শামি নিলেন তাঁর দশম ফাইনাল উইকেট। ভাঙলেন স্টার্কের রেকর্ডও। অস্ট্রেলিয়ার স্টার্ক আইসিসির টুর্নামেন্টে পাওয়া ৮ উইকেটের ৫টিই পেয়েছিলেন দুই ওয়ানডে বিশ্বকাপে। দুইয়ে থাকা স্টার্ক শামির চেয়ে এক ইনিংস কম খেলে ৯ উইকেট পেয়েছেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…