Game

3 years ago

বিশ্বকাপে ব্যর্থ হলে অজুহাত দিয়ো না, হুঁশিয়ারি প্রাক্তন ক্রিকেটারের

Rohit Sharma
Rohit Sharma

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভারতীয় শিবিরে প্রস্তুতির কোনো খামতি নেই , প্রস্তুতির জন্য সময় ও মিলেছে বিস্তর। তাই রোহিত শর্মারা ব্যর্থ হলে কোনও অজুহাতই দেওয়া উচিত নয় তাঁদের। প্রতিযোগিতা শুরু হবার আগেই এমন হুঁশিয়ারি দিলেন সুনীল গাওস্কর। 

এক কলামে ভারতের প্রাক্তন অধিনায়ক লিখেছেন, “একটা ব্যাপারে আমি নিশ্চিত। যদি ভারতীয় দল বিশ্বকাপে ব্যর্থ হয়, তা হলে প্রস্তুতির অভাব ছিল এমন অভিযোগ কোনও ভাবেই তোলা যাবে না। প্রথম ম্যাচের তিন সপ্তাহ আগে ওরা সে দেশে গিয়েছে। শুধু তাই নয়, ভাল দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছে। এত দিনে ওদের তৈরি হয়ে যাওয়ার কথা।”

গাওস্কর আরও লিখেছেন, “পুরনো দিনের একটা কথা আছে— ‘যদি প্রস্তুতি নিতে ব্যর্থ হও তা হলে ব্যর্থ হওয়ার জন্য প্রস্তুত থাকো।’ ভারতের ক্ষেত্রে এই প্রবাদ খাটবে না। বিশ্বকাপে যাওয়ার আগে ওরা দেশে ছ’টা ম্যাচ খেলেছে। তার মধ্যে চারটে জিতেছে। বড় একটা প্রতিযোগিতার আগে ওরা ছন্দেই রয়েছে।”

বহুদেশিক প্রতিযোগিতায় ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স ভাল  না হলেও আশাবাদী গাওস্কর লিখেছেন, “এই দলে তারুণ্য এবং অভিজ্ঞতা সুন্দর ভারসাম্য রয়েছে। ভারত যে ট্রফি জিততে পারে, এই বিশ্বাস তৈরি হয়েছে।” 


You might also like!