Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

Game

11 months ago

Women’s Copa America 2025: উরুগুয়েকে হারিয়ে কোপার ফাইনালে ব্রাজিল

Brazil storm past Uruguay 5-1 to reach Women's Copa America final
Brazil storm past Uruguay 5-1 to reach Women's Copa America final

 

ইকুয়েডর, ৩০ জুলাই : মহিলাদের কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে মঙ্গলবার উরুগুয়েকে ৫-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের ফেবারিট ব্রাজিল ফাইনালে পৌঁছে গেল। এই জয়ের ফলে কোপা আমেরিকার ফাইনালের টিকিটের পাশাপাশি ২০২৮ অলিম্পিকেও জায়গা নিশ্চিত করল তারা। ইকুয়েডরের রদ্রিগো পাস দেলগাদো অলিম্পিক স্টেডিয়ামে পুরো ম্যাচেই আধিপত্য ছিল সেলেসাওদের। ম্যাচের প্রথমার্ধে তিনটি এবং দ্বিতীয়ার্ধে দুইটি গোল করে ব্রাজিল। ব্রাজিলের হয়ে গোলগুলি করেন আমানডা গুতেরেস, জিও গারবেলিনি, মার্তা, ইসা হাস ও দুদিনহা। উরুগুয়ে গোলটি পায় আত্মঘাতী থেকে। আগামী ৩ আগস্ট কলম্বিয়ার বিপক্ষে ফাইনাল খেলবে আসরের সর্বোচ্চ শিরোপাধারী দল ব্রাজিল।

You might also like!