Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Saare Jahan Se Accha : প্রিমিয়ার ১৩ আগস্ট, নেটফ্লিক্সে আসছে ‘সারে জঁহাঁ সে আচ্ছা’

Pratik Gandhi in ‘Saare Jahan Se Accha’
Pratik Gandhi in ‘Saare Jahan Se Accha’

 

মুম্বই, ২৪ জুলাই : অভিনেতা প্রতীক গান্ধী অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘সারে জঁহাঁ সে আচ্ছা’ নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে। পরিচালক গৌরব শুক্লা পরিচালিত এই থ্রিলার সিরিজে প্রতীকের পাশাপাশি দেখা যাবে সানি হিন্দুজা, সুহেল নাইয়ার, কৃতিকা কামরা, তিলোত্তমা শোম, রজত কাপুর ও অনুভ সোনির মতো বহু প্রতিভাবান শিল্পীকে। প্রযোজক সংস্থা বৃহস্পতিবার সিরিজটির প্রথম পোস্টার প্রকাশ করেছে। যেখানে প্রতীক ও সানিকে গোপন মিশনের চরিত্রে দেখা গিয়েছে। পোস্টারে লেখা, “প্রতীক গান্ধী ও সানি হিন্দুজা এক গোপন যুদ্ধের গুপ্তচর। ওভার অ্যান্ড আউট।” এতে সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

১৯৭০ এর দশকের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা এই সিরিজের পটভূমি। দেশপ্রেম, কৌশল, আত্মত্যাগ ও কর্তব্যবোধের উপর নির্মিত এই গল্পে প্রতীক গান্ধীকে দেখা যাবে এক সাহসী গুপ্তচর বিষ্ণু শঙ্করের চরিত্রে, যিনি দেশের জন্য যে কোনও বিপদের সামনে রুখে দাঁড়াতে প্রস্তুত। এই সিরিজ থ্রিল ও আবেগের এক নিখুঁত সংমিশ্রণ হয়ে উঠবে বলেই মনে করছেন নির্মাতারা। আগামী ১৩ আগস্ট নেটফ্লিক্সে ‘সারে জঁহাঁ সে আচ্ছা’র প্রিমিয়ার হতে চলেছে।

You might also like!