Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

Festival and celebrations

1 year ago

Durga Puja 2024: কাকভোরে পুস্পাঞ্জলি দিতে না পারলে কি করবেন? রইল বিকল্প পদ্ধতি

Durga Puja
Durga Puja

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- মহাষ্টমী মানেই সেজে গুজে মায়ের পায়ে অঞ্জলি দেওয়া। মন্ত্র উচ্চারণের মাধ্যমে মনস্কামনা মায়ের পায়ে নিবেদন করা। কিন্তু সেই পুজোই রয়েছে এবছর কাকভোরে।

আসলে বেশিরভাগ প্যান্ডেলেই পুজো হয় গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে। আর এই পঞ্জিকা অনুসারে ১০ অক্টোবর সকাল ৭ টা ২৩ মিনিট ৪৬ সেকেন্ডে শুরু অষ্টমী তিথি। পরের দিন ১১ অক্টোবর ভোরে ৬টা ৪৬ মিনিট ৫৮ সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে অষ্টমী। অষ্টমী তিথির শেষ কিছুক্ষণ ও নবমী তিথির শুরুর কিছুক্ষণ নিয়ে হয় সন্ধিপুজো। তাই মোটামুটি ভোর ৬. ২০ নাগাদ শেষ করতে হবে অষ্টমীর অঞ্জলী। তাই এত সকালে অষ্টমীর অঞ্জলি তিথি পড়ায় রীতিমতো চিন্তিত সবাই। অনেকেই ভাবছেন, ঘুম থেকে উঠে অত ভোরে পুজো দেবেন কিভাবে? তাদের জন্যই এই প্রতিবেদনে জানাবো বিকল্প পদ্ধতি!

যেখানে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো হয়, সেখানে অঞ্জলি দেওয়া যেতে পারে। বিশুদ্ধ সিদ্ধান্ত অনুসারে অষ্টমী থাকছে ১১ অক্টোবর, শুক্রবার সকাল ১২ টা ৭ মিনিট পর্যন্ত। তাই সেই সব জায়গায় অঞ্জলি দিতে পারেন। বেলুড় মঠে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো হয়।

You might also like!