
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নিজের বয়সটা কোনো ব্যাপারই নয় তাঁর। সত্তর পেরিয়ে গেলেও অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। সম্প্রতি ইনস্টাগ্রামেও দেখা গিয়েছে অভিনেত্রী জিনাত আমনকে। সেখানে তাঁকে দেখা গিয়েছে র্যাপারের ভূমিকাতে। তবে এবার ফের হিন্দি ছবিতে প্রত্যাবর্তন করতে চলেছে এই বর্ষীয়ান অভিনেত্রী।
শেষ বারের মত ২০১৯ এ আশুতোষ গোয়ারিকর পরিচালিত ‘পানিপথ’ ছবিতে সাকিনা বেগমের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। পাঁচ বছর পর আবার কাজে ফিরছেন অভিনেত্রী। জানা যাচ্ছে পরিচালক ফারাজ় আরিফ আনসারির ‘বান টিক্কি’ ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন জ়িনাত। ছবিতে রয়েছেন অভয় দেওল এবং শাবান আজ়মি।
