Entertainment

2 years ago

Bollywood gossip: বিয়ে নিয়ে কথা বললেন বিজয় দেবেরাকোন্ডা!

Vijay Deverakunda (File Picture)
Vijay Deverakunda (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দক্ষিণের জনপ্রিয় অভিনেতা তিনি। মহিলারা প্রায় তাঁর জন্যে বিভোর। 'অর্জুন রেড্ডি' ছবির মাধ্যমে দর্শকের নজর কেড়েছিলেন তিনি। ওই ছবি থেকেই রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন বিজয় দেবেরাকোন্ডা। এবার এই দক্ষিণী অভিনেতা সরাসরি নিজের বিয়ের কথা বললেন। সম্প্রতি বিজয় অভিনীত ছবি, ‘খুশি’-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, বিয়ে নিয়ে আগের তুলনায় এখন বেশ সাবলীল ভাবে ভাবনাচিন্তা করতে পারেন তিনি। অভিনেতার কথায়, ‘‘আগে বিয়ের কথা শুনলেই বিরক্ত হতাম। এখন আর রাগ হয় না। বরং এখন বিয়ে নিয়ে যথেষ্ট খোলামেলা ভাবে কথা বলি আমি। আমার বন্ধুদের দেখি। ওদের দেখে মনে মনে প্রার্থনা করি যেন ওদের বিবাহিত জীবন সুখের হয়। আমার মনে হয়, আগামী কয়েক বছরের মধ্যে আমি বিয়ে করার জন্য তৈরি হয়ে যাব। খালি এক জন উপযুক্ত পাত্রী পেলেই হল।’’ বিজয়ের স্বীকারোক্তি শুনে অবাক তাঁর অনুরাগীরা। 

You might also like!