Breaking News
 
Mamata Banerjee's Party: ‘ফুটবলার’ই এবার নতুন পরিচয়! নীল-সাদা লোগো প্রকাশ করে কর্মীদের কী বার্তা মমতার? Humayun Kabir: ৪ ঘণ্টা জেরা, ফের ২৩ সেপ্টেম্বর তলব! বাবরি-অডিও কাণ্ডে থানা থেকে বেরিয়ে বড় বার্তা হুমায়ুনের Suvendu Meet Ambani: আম্বানির সঙ্গে বৈঠকে মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী! বাংলায় বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ CM Suvendu Adhikari: মৎস্যশিল্পে বড় সুখবর বাংলার! ‘প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা’য় ৯ কোটি দিল কেন্দ্র Puja Permission Rules: অনুদানের টাকা যাবে কমিটির অ্যাকাউন্টেই! নয়া নিয়মে জটিলতায় কয়েক হাজার পুজো কমিটি IIT Bombay student suicide: জাতিবিদ্বেষী কটাক্ষের অভিযোগে ছাত্রের আত্মহত্যা! অভিযুক্ত অধ্যাপক সাসপেন্ড, ক্ষমা চাইল বম্বে আইআইটি

 

Entertainment

8 months ago

Uorfi Javed: রাতভর আতঙ্কে উরফি জাভেদ, বোনদের নিয়ে পুলিশের দ্বারস্থ, মুম্বইয়েই সুরক্ষা সংকট!

Uorfi Javed
Uorfi Javed

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উরফি জাভেদ ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়ে থানায় ছুটে যান। তাঁর আচমকা থানায় যাওয়ার কথা সোমবারই জানা গিয়েছিল। রাতে ঠিক কী ঘটেছিল, তা তখন তিনি প্রকাশ করেননি; শুধু বলেছেন, পুরো রাত জেগে ছিলেন এবং দিন ফোটার অপেক্ষায় ছিলেন। পোস্ট দেখে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন উরফি ভক্তরা। তবে এবার  চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই তাঁর থানায় যাওয়ার কারণ চিন্তিত ভক্তদের উদ্দেশ্যে প্রকাশ্যে আনলেন।  

এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেদিন রাতের কথা উরফি জানালেন, তিনি বলেন, “ঘড়িতে রাত সাড়ে ৩টা বাজছিল। আচমকাই আমার দরজায় ধাক্কা খাওয়া শুরু হয়। সঙ্গে অনবরত কলিং বেল বাজছে। বাইরে গিয়ে দেখি, একজন জোর করে দরজা খোলার চেষ্টা করছে। তার পাশে আরেকজন দাঁড়িয়ে ছিল। প্রথমে আমি পুলিশি হুমকি দিয়ে তাদের চলে যেতে বলি, কিন্তু তারা অচল। তখনই ফোন করি পুলিশে।” ওই সময় বাড়িতে উরফি এবং তার দুই বোন ডলি ও আসফি ছিলেন। উরফি বললেন, সম্ভবত হুমকিকারীরা তাঁদের একই আবাসনের ১৩ তলার কেউ। 


উরফি জানান, “ওই লোকগুলোর দাবি, ওদের মাথায় তাবড় নেতাদের হাত রয়েছে, তাই কারও পরোয়া করে না ওরা। এরপর আমার বাড়িতে পুলিশ আসে। কিন্তু পুলিশের সঙ্গেও দুর্ব্যবহার করে ওই লোক দুটি। পালটা পুলিশকে ধমকে-চমকে চলে যেতে বলে। এরপরই দাদাভাই নওরোজি থানায় যাই আমি।” সোমবার সকালে সেখান থেকেই একটি ছবি শেয়ার করেছিলেন উরফি। বোন ডলি জাভেদের সঙ্গে একরাশ উৎকন্ঠা নিয়ে অপেক্ষা করতে দেখা যায় তাঁকে। উরফি লেখেন, “ঘড়িতে এখন ভোর ৫টা। আর আমি এখন থানায় বসে রয়েছি। আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর অভিজ্ঞতা হল। গোটা রাত এক মিনিটের জন্যেও আমি আর আমার বোনরা ঘুমোতে পারিনি।” থানা থেকে সেই একই পোস্ট শেয়ার করেন উরফির বোন ডলিও। তাঁর মন্তব্য, “আমি ভেবেছিলাম, মুম্বই বোধহয় নিরাপদ। কিন্তু এত ভয়ানক! গত এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার। এমন বিরক্তিকর এবং অনিরাপদ বোধ করলাম এই শহরে।” 

You might also like!