
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পারিশ্রমিক ও কৃত্রিম মেধার বিরুদ্ধে আন্দোলনে সোচ্চার হয়েছিলেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকারেরা। এবার সেই আন্দোলনে যোগ দিয়েছেন হলিউডের অভিনেতারাও। এক জোট হয়ে ধর্মঘটে শামিল লেখক ও চিত্রনাট্যকার এবং অভিনেতাদের ইউনিয়ন। এ বার সেই ধর্মঘটে নিজের সমর্থন জানালেন হলিউড তারকা টম ক্রুজ়।
কৃত্রিম মেধার পরিসর বাড়লে আগামী দিনে হারিয়ে যাবেন শিল্পীরা, প্রশ্নের মুখে পড়বে মানুষের সৃজনশীলতাও। এই যুক্তিতেও ধর্মঘটকে সমর্থন জানান ‘মিশন: ইমপসিবল’ খ্যাত তারকা।
