Entertainment

2 years ago

Sean Banerjee: ভিন্নধর্মী চরিত্রের খোঁজে মুখিয়ে রয়েছেন টলিউডের এই নায়ক!

Actor Sean Banerjee (File Picture)
Actor Sean Banerjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একসময় ছোটপর্দায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। 'সিরাজের বেগম', 'এখানে আকাশ নীল' এবং সর্বশেষ 'মন ফাগুন' সিরিয়ালের মাধ্যমে তিনি জায়গা করে নিয়েছিলেন আপামর ছোটপর্দার দর্শকদের মনে। মুক্তির অপেক্ষায় তাঁর নতুন ওয়েব সিরিজ 'পিলকুঞ্জ'। তবে ছোটপর্দা থেকেও কাজের ডাক পাচ্ছেন তিনি। তবে এখনই সিরিয়ালে ফিরবেন না শন বন্দ্যোপাধ্যায়। আসলে সিরিয়ালের ক্ষেত্রে একটু অন্যরকম চরিত্রের সন্ধানে রয়েছেন তিনি। 

 সিরাজের বেগম, এখানে আকাশ নীল এবং সর্বশেষ 'মন ফাগুন' সিরিয়ালে দর্শক তাঁকে অনেকটা একইরকম চরিত্রে দেখেছে। তাই এবার একটু অন্য চরিত্র পেলে তবেই ছোটপর্দায় কাজ করবেন তিনি। অভিনেতার কথায়, ‘‘প্রস্তাব আসছে। সিরিয়াল যে করব না, সেটাও নয়। কথাবার্তা চলছে। কিন্তু সেখানে আমার অন্য রকম ভাবনাচিন্তা রয়েছে।’’ আসলে এর আগে সিরিয়ালে শনকে যে ধরনের চরিত্রে দেখা গিয়েছে, তার থেকে আলাদা কিছু না থাকলে সিরিয়ালে আগ্রহী নন অভিনেতা। শনের কথায়, ‘‘এর আগে চরিত্রগুলো একই রকমের। একটু যেন রাগী। একই জিনিস করতে চাই না। আমি নতুন ভাবে দর্শকদের সামনে আসতে চাই।’’ 

তাঁর 'হানিমুন' ছবিটি মুক্তি পেয়েছিল। এছাড়াও 'যদি এমন হত ছবিতে' শনের সাথে দেখা গিয়েছিল দিতিপ্রিয়া ও ঋষভ বসুকে। যদিও লন্ডনে শুট হওয়া সেই ছবি এখনও মুক্তির অপেক্ষায় রয়েছে। শন আরও জানান, ‘‘ইচ্ছে করেই সিরিয়াল থেকে খানিক বিরতি নিয়েছিলাম। এখনও ওটিটি এবং ছবিতে একটু নিজেকে দেখতে চাইছি। এর মাঝে সিরিয়ালের ভাল প্রস্তাব এলে তখন রাজি হতেই পারি।’’ অভিনেতা জানালেন, নতুন কাজ নিয়েই এখন আলোচনায় ব্যস্ত তিনি। তবে আপাতত ‘পিলকুঞ্জ’-এর মুক্তির অপেক্ষায় রয়েছেন।

You might also like!