Entertainment

2 years ago

Siddharth- Kiara: নৈশ্যভোজে সারলেন এই বলি দম্পতি!

Actor Siddharth Malhotra & Kiara Advani in a dinner date (File Picture)
Actor Siddharth Malhotra & Kiara Advani in a dinner date (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সপ্তাহের শেষে নৈশ্যভোজে গেলেন কিয়ারা ও সিদ্ধার্থ। সম্প্রতি একজন পাপারাজ্জো তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই বলি দম্পতির ভিডিও শেয়ার করেছেন। মুম্বইয়ের বান্দ্রাতে একটি রেস্তোরাতে দেখা গিয়েছে এই সেলেব দম্পতিকে। কিয়ারা আডবানির পরনে ছিল সাদা রঙের শর্ট ড্রেস এবং হিলস। অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রা নেভি ব্লু রঙের একটি টিশার্ট এবং জিন্স পরেছিলেন। সঙ্গে ছিল স্নিকার। খাওয়াদাওয়া সেরে রেস্তরাঁ থেকে বেরোনোর সময়ই এই বলি- দম্পতিকে চিত্র সাংবাদিকদের উদ্দেশ্যে পোজ দিতে দেখা যায়। এই ভিডিয়ো পোস্ট হওয়ার পর এক ব্যক্তি সেখানে লেখেন, 'একেবারে আদর্শ কাপল ওঁরা।' আরেকজন লেখেন, 'সব থেকে সুন্দর জুটি।' 

You might also like!