Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Durga Puja Release: পুজোয় এই প্রথম জোড়া সৃজিত, জোড়া অনির্বাণ! SVF-এর সোনায় সোহাগা

Anirban Bhattacharya
Anirban Bhattacharya

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ১৯ অক্টোবর। পঞ্চমী। জোড়া সৃজিত, জোড়া অনির্বাণ আসছে পর্দায়। দুটোই আবার এসভিএফ এর প্রযোজনায়, এমন অভিনব ঘটনা কিছু বাংলা ছবির ইতিহাসে এই প্রথম।

১৯ অক্টোবর বড় পর্দায় মুক্তি পাচ্ছে 'দশম অবতার', একই দিনে হইচই-তে মুক্তি পাচ্ছে 'দুর্গ রহস্য'। দুটিরই পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। দুর্গ রহস্য-এ সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য। আবার দশম অবতারেও অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অনির্বাণ।

দুটি রিলিজ একই দিনে। তাও আবার একই প্রযোজনা সংস্থার হাত ধরে। এ যেন পরিচালক-অভিনেতার নিজের সঙ্গেই নিজের লড়াই। যদিও দু'জনেই বলছেন, দুটোর মাধ্যম সম্পুর্ণ আলাদা। আর এই প্রথম পুজোয় একই দিনে দু'দুটো রিলিজে অবশ্য খুশি সৃজিত অনির্বাণ দুজনেই।

You might also like!