
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নতুন লুকে, নতুন চমকে পর্দা মাতাতে আসছেন সলমন খান (Salman Khan)। তবে শোনা গিয়েছে, করণ জোহরের প্রযোজনায় বিষ্ণুবর্ধনের পরিচালনায় নতুন ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউডের সুলতান। তার জন্যই এই লুক। কিন্তু তার আগে তো ‘টাইগার ৩’র (Tiger 3) পালা। ভাইজানের ছবি নিয়ে অনুরাগীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এমন পরিস্থিতিতেই ফাঁস ছবির একটি শুটিংয়ের দৃশ্যের ভিডিও। সদ্য ভাইরাল হয়ে গিয়েছে একটি ভিডিও, সেই ভিডিওতে উঠে এল একটি গানের দৃশ্য, যা সকলেরই চেনা। ‘মাশাআল্লা’। মনে করা হচ্ছে তুমুল এই জনপ্রিয় গানকেই নতুনভাবে শুট করা হচ্ছে। আরও বিন্দাস মেজাজে। তাতেই সলমন-ক্যাটরিনার অনুরাগীদের উৎসাহ কয়েকগুন বেড়ে গিয়েছে। টাইগার আর জোয়াকে একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছেন তাঁরা। নভেম্বর মাসে অর্থাৎ দিওয়ালির ঠিক আগে মুক্তি পাবে ‘টাইগার ৩’। তাঁর আগে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন দর্শকেরা।
